1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

সাতক্ষীরায় বিএনপি জামায়াতের ১০ জন নেতা কর্মী সহ আটক ১৪

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ৩৬৩ বার দেখা হয়েছে
মিহিরুজ্জামান, সাতক্ষীরাঃ 
সাতক্ষীরায় জেলা পুলিশের নিয়মিত অভিযানে বিএনপি জামায়াতের ১০ জন নেতা কর্মী সহ ১৪ জনকে আটক করা হয়েছে। রবিবার হতে সোমবার বেলা ১২টা পর্যন্ত জেলার আটটি থানায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানায় ১ জন, কলারোয়া থানায় ২ জন, তালা থানায় ১, দেবহাটা থানায় ৩ জন, কালিগঞ্জ থানায় ১ জন ও শ্যামনগর থানায় ২ জন আসামী রয়েছে। এর মধ্যে শ্যামনগর থানায় আটককৃতদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। একই সময়ে নাশকতার অভিযোগে বিএনপি জামায়াতের ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃত আসামিরা হলেন, বিএনপির সক্রিয় কর্মী শ্যামনগর থানার কুলটুপুর গ্রামের মো.বাবর আলী গাজীর ছেলে মো. গোলাম মোহাম্মদ (২৮), একই থানার গৌরিপুর গ্রামের মো.মেহেদী ইমামের ছেলে বিএনপি সক্রিয় কর্মী মো.রাজকালী সেলিম(২৪)। তাদেরকে শ্যামনগর থানার মামলা নাম্বার-৩৭, তাং-২৯/১০/২০২৩, ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫-ডি তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরণ উপাদানাবলী আইনের ৩/৪/৬ ধারা মামলায় আদালতে পাঠানো হয়েছে।
আটককৃত অপর দুই জন হলো, জামায়োতর সক্রিয় কর্মী দেবহাটার উত্তর পারুলিয়া গ্রামের মৃত মো. মুক্তার আলীর ছেলে মো. ইদ্রিস সরদার(৫৫) সাতক্ষীরা থানার মামলা নাম্বার-১৭, তাং-১০/১০/২০২৩, ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫-ডি তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরণ উপাদানাবলী আইনের ৪/৫/৬ এবং সদরের ঘোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শ্রীডাঙ্গা গ্রামের মো.নজরুল ইসলামের ছেলে জাহিদ হাসান তুষান(২৭) সাতক্ষীরা থানার মামলা নাম্বার-১০, তাং-০৫/১১/২০২৩, ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫-ডি তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরণ উপাদানাবলী আইনের ৪/৫/৬ ধারার মামলায় আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি