1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

সাতক্ষীরায় প্রার্থীদের সাথে রিটানিং কর্মকর্তার মতবিনিময় সভা 

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ৩৬০ বার দেখা হয়েছে
সাতক্ষীরায় প্রার্থীদের সাথে রিটানিং কর্মকর্তার মতবিনিময় সভা
মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আচরণ বিধিমালা অবহিতকরণ ও প্রতিপালন বিষয়ে সাতক্ষীরা জেলার ৪টি আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ ডিসেম্বর) বেলা ১২টায় সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. হুমায়ুন কবির এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন,সাতক্ষীরা-২ আসনের জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী আশরাফুজ্জামান আশু, বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী মীর মোস্তাক আহমেদ রবি, একই আসনের স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী আফসার আলী, সাতক্ষীরা-১ আসনের জাতীয় পার্টির লাঙ্গল প্রতিকের প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত, একই আসনের স্বতন্ত্র ট্রাক প্রতিকের প্রার্থী শেখ নুরুল ইসলাম, সাতক্ষীরা-৪ আসনের আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী আতাউল হক দোলন, একই আসনে বিএনএম দলীয় নোঙর প্রতীকের প্রার্থী গোলাম রেজা, জেলা নির্বাচন অফিসার আতিকুল ইসলামসহ জেলার চারটি আসনের বিভিন্ন প্রার্থী ও প্রার্থীদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এসময় জেলার রিটার্নিং অফিসার আগামী ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য প্রার্থীদের নিকট থেকে বিভিন্ন মতামত জানতে চান। প্রার্থীরা স্ব-স্ব সংসদীয় আসনের মতামত ও অভিযোগ তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি