1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

সাতক্ষীরায় পুত্রকে আগুনে পুড়িয়ে হত্যা করলো মাদকাসক্ত পিতা

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ৪০১ বার দেখা হয়েছে
সাতক্ষীরায় পুত্রকে আগুনে পুড়িয়ে হত্যা করলো মাদকাসক্ত পিতা
মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
সাতক্ষীরায় হাফেজ পুত্রকে ঘরের ভিতরে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত পিতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়নের ধলবাড়িয়া এলাকায় ভূমিহীন বস্তিতে। পিতার দেওয়া আগুনে নিহত শিশুর নাম আরিফ হোসেন (৭)। সে সাতক্ষীরা সদর উপজেলার হরিশপুর গ্রামের ইয়াছিন আলীর পুত্র। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ধলবাড়িয়া এলাকায় ভূমিহীন বস্তিতে একটি ঘরে আগুন জ্বলতে দেখতে পায় স্থানীয়রা। এ সময় স্থানীয়রা ছুটে এসে দেখে ইয়াছিন আলীর ঘরে ভিতরে তার ছেলে একা এবং ঘরটি আগুনে দাউ দাউ জ্বলছে। স্থানীয়রা ফায়ার সার্ভিস অফিসে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘরের ভিতরে থাকা শিশু আরিফকে মৃত অবস্থায় উদ্ধার করে সদর থানায় নিয়ে যান।
স্থানীয়রা আরও জানান,ইয়াছিন আলীর বিরুদ্ধে সাতক্ষীরা থানায় মাদক,অস্ত্র সহ একাধিক মামলা রয়েছে।
খবর পেয়ে সাতক্ষীরা সদর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ইয়াছিন আলীকে আটক করেছে।
সাতক্ষীরা সদর থানার এস,আই ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আগুনে পুড়িয়ে ছেলেকে হত্যার অভিযোগে পিতা ইয়াছিন আলীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা আছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ শেষে হত্যার মোটিভ জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি