1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

সাতক্ষীরায় পাইকারি ও খুচরা বাজারে বেড়েছে গমের দাম

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩০ বার দেখা হয়েছে
সাতক্ষীরায় পাইকারি ও খুচরা বাজারে বেড়েছে গমের দাম
মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
সাতক্ষীরায় পাইকারি ও খুচরা বাজারে বেড়েছে গমের দাম। চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়াকে এর পেছনে দায়ী করছেন ব্যবসায়ীরা। এক থেকে দেড় মাসের ব্যবধানে কেজি প্রতি দাম বেড়েছে ৩-৪ টাকা পর্যন্ত।সাতক্ষীরা জেলা সদরের বাণিজ্যিক মোকাম সুলতানপুর বড় বাজার ঘুরে এ তথ্য জানা গেছে। ব্যবসায়ীরা বলছেন,ভোমরা বন্দর দিয়ে গম আমদানি বন্ধ হয়ে যাওয়ায় বাজারে সরবরাহ কমেছে।
সুলতানপুর বড় বাজারের খুচরা গম বিক্রয় প্রতিষ্ঠান মেসার্স সাগর স্টোরে গতকাল গম বিক্রি হয় ৪২ টাকা কেজি দরে,যা দেড়-দুই মাস আগেও ৩৭-৩৮টাকা দরে বিক্রি হয়েছে। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোহাম্মাদ মনিরুল ইসলাম জানান,সরবরাহ অপ্রতুল থাকায় দাম বেড়েছে শস্যটির। তবে নতুন গম বাজারে ওঠার পাশাপাশি ভোমরা বন্দর দিয়ে আমদানি শুরু হলে দাম কমে যাবে।
অন্য দিকে জেলার পাটকেলঘাটা বাজারের গম বিক্রয় ও আটা উৎপাদন মিল মেসার্স মুকন্দ ফ্লাওয়ারের স্বত্বাধিকারী গোবিন্দ সাধু জানান,ভোমরা বন্দর দিয়ে আমদানি বন্ধ হয়ে যাওয়ায় সম্প্রতি গমের দাম কিছুটা বেড়েছে। দেড়-দুই মাস আগে যে গম ৩৫-৩৬ টাকা দরে বিক্রি হয়েছে, তা এখন ৩৮-৩৯ টাকা দামে বিক্রি হচ্ছে।
ভোমরা বন্দরের গম আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স গনি অ্যান্ড সনসের ব্যবস্থাপক অশোক কুমার জানান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ভারত সরকার গম রপ্তানি বন্ধ ঘোষণা করে। মূলত এ কারণেই ভোমরা বন্দর দিয়ে গম আমদানি বন্ধ আছে। সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মাদ সাইফুল ইসলাম জানান, চলতি ২০২৩-২৪ মৌসুমে ২ হাজার ৫০০ টন উৎপাদন লক্ষ্য নিয়ে ৬৭৩ হেক্টর জমিতে গম আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় ১০০ হেক্টর কম। গত মৌসুমে জেলায় ৭৬৩ হেক্টর জমিতে গম চাষ হয়েছিল বলে জানান তিনি।
সাতক্ষীরা জেলা কৃষি বিপণন কর্মকর্তা আবু সালেহ মোহাম্মাদ আব্দুল্লাহ জানান,শুধু গম নয়,অন্যান্য কৃষি পণ্যেরও অযৌক্তিক ভাবে দাম বাড়ালে ব্যবস্থা নেয়া হবে। গমের দাম বাড়ার প্রকৃত কারণ অনুসন্ধান করে ব্যবস্থা নেয়া হবে। আসন্ন রমজানে সব ধরনের নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ রাখতে জেলা প্রশাসন সর্বদা বাজার মনিটরিং করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি