1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত 

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ৩০৩ বার দেখা হয়েছে
সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত
মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
আসুন না বছরে একদিন দূর্নীতি মুক্ত দিবস পালন করি। ০৪ মার্চ (সোমবার) বেলা ১১টায় সাতক্ষীরা লেকভিউ কনভেনশন সেন্টারের হল রুমে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, খুলনার কর্মকর্তাদের সাথে সাতক্ষীরা জেলার আওতাধীন জেলা ও উপজেলা পর্যায়ের পূর্নগঠিত সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পরিচিতি ও প্রাক্তন সদস্যদের সম্মাননা, মতবিনিময় সভা এবং সততা সংঘের মেধাবী শিক্ষার্থীদের সততা অগ্রগতি সাধনের সহায়তা করার নিমিত্তে দুর্নীতি দমন কমিশন কর্তৃক পুরস্কার বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন, খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক জালাল উদ্দীন আহাম্মদ। সভাপতির দায়িত্ব পালন করেন দুর্নীতি প্রতিরোধ কমিটি,সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপ-পরিচালক মো.আবদুল ওয়াদুদ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপ-পরিচালক মো.আবদুল ওয়াদুদ।
প্রধান অতিথির বক্তব্যে পরিচালক জালাল উদ্দীন আহাম্মদ বলেন,সংগঠনের বাইরে থেকেও দেশকে ভালোবেসে দেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে “আসুন না আমরা বছরে একদিন দুর্নীতি মুক্ত দিবস পালন করি”। তিনি আরো বলেন দুর্নীতি মুক্ত দেশ গড়তে না পারলে উন্নত দেশে পরিনত হওয়া সম্ভব নয়। সবার আগে দুর্নীতির বিরুদ্ধে নিজেকে সোচ্চার হতে হবে, সচেতন হতে হবে তবেই ভালো কিছু সম্ভব।
উদাহরণস্বরূপ বলেন,যখন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি শুরু হয়েছিল তখন মানুষের দ্বারে দ্বারে গিয়ে যখন বোঝানো হচ্ছিল তখন মহিলারা ঝাড়ু লাঠি নিয়ে দৌড়ানি দিয়েছিলেন আর এত বছর পরে এসে আমরা তার ফল পাচ্ছি তাই বলবো একদিন আমরা দুর্নীতিমুক্ত দেশ হিসেবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হবো। সভাপতির বক্তব্যে উপ-পরিচালক বলেন, আমরা ৬৯ টি সততা স্টোরে আর্থিক সহায়তা দিয়েছি ভবিষ্যতে আরো দিবো। তিনি বিভিন্ন সদস্যের প্রশ্নের জবাব দেন এবং পরিশেষে বলেন, দুর্নীতি দমন কমিশনের সকল নির্দেশনাবলি সাতক্ষীরা জেলার আওতাধীন জেলা ও উপজেলা পর্যায়ের দুর্নীতি প্রতিরোধ কমিটিসমূহ দৃঢ় ভাবে পালন করবে।
সভায় অভিষেক বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশনের নবগঠিত কমিটির সভাপতি আবুল কালাম বাবলা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক,সাবেক সভাপতি জিয়া উদ্দিন আহমেদ, নব্য সদস্য এড.মো. মুনির উদ্দীন,আবদুল ওহাব আজাদ, রেবেকা সুলতানা, মো. রেজাউল করিম, তালা উপজেলা কমিটির সভাপতি অচিন্ত সাহা,দেবহাটা উপজেলা কমিটির সভাপতি মো. এনামুল হক, কলারোয়া সভাপতি আক্তার আক্তারুজ্জামান, কালিগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, শ্যামনগরের সাধারণ সম্পাদক মানবেন্দ দেবনাথ, জেলা কমিটির নব্য সহ সভাপতি মো. রফিকুল ইসলাম,নব্য কমিটির সহ সভাপতি মিসেস মুর্শিদা আক্তার, নব্য সাধারণ সম্পাদক মো.আনিসুর রহমান, জেলা শিক্ষা অফিসার মো.শাহজাহান কবির প্রমুখ।
সাতক্ষীরা দূর্নীতি দমন কমিশন এর ১৩ জন বিশিষ্ট পুর্নগঠন কমিটিতে সভাপতি হিসেবে আছেন আবুল কালাম বাবলা,সহ সভাপতি মিসেস মুর্শিদা আক্তার, মো.রফিকুল হাসান,সাধারণ সম্পাদক মো.আনিসুর রহমান,সদস্য হিসেবে আছেন,আব্দুল ওহাব আজাদ, জি এম নাজমুল আরিফ, এনামুল কবির খান, এড. মো. সাকিবুর রহমান,এড.মো.মুনির উদ্দিন, রেবেকা সুলতানা, মো.রেজাউল করিম,লিলি জেসমিন, কাজী শাহাবুদ্দিন।
অনুষ্ঠান শেষে সাতক্ষীরা জেলার সততা সংঘের মেধাবী শিক্ষার্থীদের সততা অগ্রগতি সাধনের সহায়তা করার নিমিত্তে দুর্নীতি দমন কমিশন কর্তৃক পুরস্কার বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি