1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

সাতক্ষীরায় তিন দিনের আবাসিক প্রশিক্ষণ সম্পন্ন

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ২১৩ বার দেখা হয়েছে
সাতক্ষীরায় তিন দিনের আবাসিক প্রশিক্ষণ সম্পন্ন
মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
শান্তি স্থাপন ও সহিংসতা নিরসনে সাতক্ষীরা সদর পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিসএফজি ) সক্ষমতা বৃদ্ধির লক্ষে তিন দিনের আবাসিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপিএস প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।সাতক্ষীরা সদর উপজেলায় মানুষের মাঝে সকলক্ষেত্রে সম্প্রীতিপূর্ণ আচরণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ার লক্ষ্যে ৩০ জুন থেকে ও ২ জুলাই পর্যন্ত তিন দিন ব্যাপী খুলনার সিএসএস আভা সেন্টারে পিস ফ্যসিলিটেটর ব্যাসিক (পিএফবিটি) প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সুস্থ্য ও শান্তি পূর্ণ পরিবেশ তৈরী এবং মানবিক সমাজ গঠনে মানুষের ভূমিকা গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সমাজে মানুষের মাঝে সৌহার্দ্য পূর্ণ পরিবেশের অভাব রয়েছে । যার ফলে সমাজের মধ্যে বিভিন্ন প্রকার ক্ষোভ বিক্ষোভ এবং বিশৃঙ্খলা লক্ষ্য করা যায়, বিশেষত রাজতৈকি, ধর্মীয় ও জাতিগত বিবেধ, দ্বন্দ্ব নিরসনকে এই প্রশিক্ষণে প্রাধান্য দেয়া হয়। প্রশিক্ষণে ফ্যসিলিটেটর হিসাবে ছিলেন ট্রেনিং ও ক্যাপাসিটি এক্সপার্ট উত্তম কুমার সরকার, এরিয়া কো-অর্ডিনেটর এস.এম. রাজু জবেদ, ডিস্ট্রিক্ট ফ্যসিলিটেটর নাজমুল হুদা মিনা এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর রেজবিউল কবির এবং মো. আবু তাহের।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ,সাতক্ষীরা জেলার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কহিনুর ইসলাম, জাসদ এর জেলা কমিটির সহ-সভাপতি ও পিস এ্যাম্বাসেডর অধ্যক্ষ আশেক-ই-এলাহী্, সাতক্ষীরা জেলা মহিলা দল এর সভানেত্রী এবং পিএফজি এম্বাসেডর ফরিদা আক্তার বিউটি, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক এবং পিএফজি এম্বাসেডর কাজী আকতার হোসেন, সাংবাদিক এবং পিএফজি এম্বাসেডর মোস্তাফিজুর রহমান উজ্জল এবং পিএফজি কো-অর্ডিনেটর অধ্যক্ষ পবিত্র মোহন দাস।আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, সাবেক অধ্যক্ষ, সাতক্ষীরা সিটি কলেজ, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর এস এ এম আব্দুল ওয়াহেদ, সাবেক অধ্যক্ষ, সাতক্ষীরা সরকারি কলেজ; প্রফেসর ড. দিলারা বেগম, সাবেক অধ্যক্ষ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ সাংস্কৃতিক কর্মী স ম তুহিন সহ নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধি, ধর্মীয় নেতা, শিক্ষক এবং সুশিল সমাজের গুরুত্বপূর্ন প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে সকলে শান্তি স্থাপন ও সহিংসতা নিরসনে অঙ্গিকারবদ্ধ ভাবে কাজ করতে যে সকল বিষয় সমূহ আলোচনা করা হয় তার মধ্যে অন্য তম ছিলো সুষ্ঠ রাজনৈতিক পরিবেশ, দ্বন্দ্ব ও সহিংসতা নিরসন, নারীদের ক্ষমতায় ও অধিকার বাস্তবায়ন। এছাড়া রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসনে দল মত নির্বিশেষে পিএফজি কমিটির উদ্যোগে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয় এবং বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারন করে সাতক্ষীরা সদর উপজেলাতে সকল জনগণকে সাথে নিয়ে আগামিতে কাজ করার ত্রৈমাসিক পরিকল্পনা গ্রহণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি