
সাতক্ষীরায় জেলা যুবলীগের উদ্যোগে শোভাযাত্রা অনুষ্ঠিত
মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সাতক্ষীরায় জেলা যুবলীগের উদ্যোগে বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৫টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক হতে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজ্জাক পার্কে গিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়। জেলা যুবলীগের আহ্বায়ক মো.মিজানুর রহমান মিজান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ,যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান (বাবু), শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক, সংরক্ষিত আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ,জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এস,এম শওকত হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এস,এম মারুফ তানভীর হোসাইন সুজন, সিনিয়র সদস্য সৈয়দ মহিউদ্দীন হাসেমী তপু, জাহিদ হাসান, রেজা আল আমিন, প্রভাষক মঈনুল ইসলাম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, আলীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.জিয়াউর রহমান,পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক ইউসুফ সুলতান মিলন, মো.রবিউল ইসলাম,জাকির হোসেন প্রমুখ। এ সময় সদর উপজেলার ১৪ টি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক, যুগ্ম আহবায়ক ও পৌরসভার ৯ টি ওয়ার্ড যুবলীগের সভাপতি,সাধারণ সম্পাদক সহ যুবলীগের সকল পর্যায়ের সদস্যবৃন্দ।
Like this:
Like Loading...