
সাতক্ষীরায় জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা বিএনপি। শুক্রবার সকালে শহরের আমতলা মোড়স্থ নিরিবিলি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক অ্যাড.সৈয়দ ইফতেখার আলী।
জেলা বিএনপির সমন্বয়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও সহ-সমন্বয়ক শেখ তারিকুল হাসানের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ,পৌর বিএনপির সদস্য সচিব তাসকিন আহমেদ চিশতি, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা,জেলা কৃষকদলের সাবেক আহবায়ক আহসানুল কাদির স্বপন সহ জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বর্তমান সরকারের উদ্দেশ্যে বলেন,মধ্যবর্তী সময়ের মধ্যে একটি নির্বাচন দিন,সকল দলের অংশ গ্রহণে গণতন্ত্র ও সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিন,বাংলাদেশের সব চেয়ে জনপ্রিয় দল বিএনপিকে বাদ রেখে একের পর এক যে নির্বাচন হচ্ছে তা থেকে ফিরে আসুন। বিএনপি নেতারা এ সময় সকল দলের অংশ গ্রহনে একটি অবাধ সুষ্ট ও নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের জোর দাবী জানান। বক্তারা বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং সাতক্ষীরা সহ সারা বাংলাদেশের জেল খানায় যে সকল বিএনপি নেতাকর্মীরা কারাবন্দী রয়েছেন তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
Like this:
Like Loading...