1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

সাতক্ষীরায় জামিন নিলেন নবনির্বাচিত এমপি ফিরোজ আহমেদ স্বপন

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ৩৮৩ বার দেখা হয়েছে
সাতক্ষীরায় জামিন নিলেন নবনির্বাচিত এমপি ফিরোজ আহমেদ স্বপন
মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের মামলায় জামিন পেলেন সাতক্ষীরা-১ আসনের নবনির্বাচিত এমপি ফিরোজ আহমেদ স্বপন। মঙ্গলবার (৯ জানুয়ারি) সাতক্ষীরা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে শুনানি শেষে বিচারক আশিকুর রহমান তার জামিন আবেদন মঞ্জুর করেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সাতক্ষীরা-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনের বিরুদ্ধে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। নির্বাচন কমিশনের নির্দেশে শুক্রবার (৫ জানুয়ারি) রাতে কলারোয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ওহিদ মুরাদ বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
এর আগে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৩ এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮এর দফা ১১(ক) ধারায় ফিরোজ আহম্মেদ স্বপনের বিরুদ্ধে থানায় মামলা করার নির্দেশ দেন নির্বাচন কমিশন (ইসি)। ইসির আদেশ ক্রমে শুক্রবার ইসির আইন শাখার উপ-সচিব মো.আব্দুছ সালাম স্বাক্ষরিত নির্দেশনাটি উপজেলা নির্বাচন কর্মকর্তার নিকট পাঠানো হয়।
সাতক্ষীরায়-১ আসনের নবনির্বাচিত এমপি ফিরোজ আহমেদ স্বপন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে তার জামিন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি