1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

সাতক্ষীরায় এক যোগে সকল উপজেলায় কৃষক লীগের বর্ধিত সভা

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ৩৭৩ বার দেখা হয়েছে

মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
বাংলাদেশ কৃষকলীগের নির্দেশনা অনুযায়ী আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংগঠনকে গতিশীল করতে সাতক্ষীরা জেলার সকল উপজেলা শাখা কৃষক লীগের বর্ধিত সভা এক যোগে অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় নির্ধারিত সময়সূচি অনুযায়ী ১৬ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৩টায় এ বর্ধিত সভা গুলো অনুষ্ঠিত হয়। সাতক্ষীরার পুরাতন আইনজীবী ভবন কার্যালয়ে সাতক্ষীরা সদর ও পৌরশাখা কৃষকলীগের বর্ধিত সভায় সভাপতিত্ব করেন, পৌর কৃষকলীগের সভাপতি মো.রাশিদ হাসান চৌধুরী বাবু।
প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আসাদুজ্জামান বাবু, প্রধান বক্তা ছিলেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. সামছুজ্জামান জুয়েল। উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষকলীগের সভাপতি মাস্টার আব্দুল করিম, সাধারণ সম্পাদক মো.রেজাউল ইসলাম, পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক শাহ মো.আনারুল ইসলাম। তালা উপজেলা কৃষকলীগের বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো.ইন্দ্রিজিৎ কুমার সাধু। প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ কৃষকলীগের জাতীয় পরিষদ সদস্য মো. মনজুর হোসেন। কলারোয়া উপজেলা কৃষকলীগের বর্ধিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা আহবায়ক মো.
আমানুল্লাহ মোড়ল।
সঞ্চালনায় ছিলেন সঞ্জিব রায়। আশাশুনি উপজেলা কৃষকলীগের বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি রাশেদ সরোয়ার শেলি। সঞ্চালনায় ছিলেন, উপজেলা সাধারণ সম্পাদক মতিলাল সরকার। দেবহাটা উপজেলা কৃষকলীগের বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আহবায়ক নির্মল কুমার মন্ডল। সঞ্চালনায় ছিলেন,যুগ্ম আহবায়ক আব্দুর রব লিটু ও সদস্য সচিব হুমায়ুন কবির হিম। কালিগঞ্জ উপজেলা কৃষকলীগের বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি মো: আব্দুর রাজ্জাক। সঞ্চালনায় ছিলেন উপজেলা সাধারণ সম্পাদক মো.মোকলেছুর রহমান। শ্যামনগর উপজেলা কৃষকলীগের বর্ধিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা কৃষকলীগের সভাপতি মনজুর এলাহী। সঞ্চালনায় ছিলেন উপজেলা সাধারণ সম্পাদক মো.আনিসুর রহমান আনিস।
সকল উপজেলা কৃষকলীগের বর্ধিত সভায় আগামী ২১ নভেম্বর ইউনিয়ন কৃষকলীগের বর্ধিত সভা ডাকার আহ্বান জানানো হয়। ইউনিয়ন বর্ধিত সভা থেকে প্রতি ইউনিয়ন থেকে ১০০ জন করে ইউনিয়ন কৃষক লীগের নেতৃবৃন্দের নাম ও মোবাইল নাম্বার সংগ্রহ করার আহ্বান জানানো হয়। সংগৃহিত সকল নেতাকর্মীদের নামের তালিকা নির্ধারিত সময়ে কেন্দ্রীয় কৃষকলীগ বরাবর পাঠানোর সিদ্ধান্ত গৃহিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি