
সাতক্ষীরায় ইটভাঙা মেশিন উল্টে কলেজ ছাত্র নিহত
মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
সাতক্ষীরায় ইটভাঙা মেশিন উল্টে মামুন হোসেন নামে একজন কলেজছাত্র নিহত হয়েছে। আহত হয়েছেন আরওএকজন।
রোববার (২৫ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরার-ভোমরা সড়কের বাদামতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মামুন হোসেন সদর উপজেলার ঘোনা ইউনিয়নের আজিবর হোসেনের ছেলে। তিনি সীমান্ত কলেজে পড়া শোনার পাশাপাশি দিন মজুর হিসাবেও কাজ করতেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,সকালে ইটভাঙা মেশিনটি চালিয়ে কাজে যাচ্ছিলেন এর চালক রানা।এ সময় মামুন তার পেছনে বসা ছিলেন।বাদামতলা এলাকায় পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে মেশিনটি গাছের সাথে ধাক্কা খেয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই মামুন মারা যায়।এ সময় স্থানীয়রা আহত রানাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন,নিহতের মরদেহটি উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Like this:
Like Loading...