1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

সাতক্ষীরায় অবরোধের প্রথম দিনে দুরপাল্লার বাস চলাচল কম

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ৩৭৬ বার দেখা হয়েছে

মিহিরুজ্জামান, সাতক্ষীরা প্রতিনিধিঃ বিএনপি-জামায়াতের টানা পঞ্চম বারের মতো অবোরোধের প্রথম দিনেও ৫ জন নেতাকর্মীকে সাতক্ষীরায় দেখা যায়নি, কোন বিবৃতিও দিচ্ছে না কেউ। তবে সাতক্ষীরা জেলার সাথে রাজধানী ঢাকার যোগাযোগে কিছুটা প্রভাব পড়েছে।

সাতক্ষীরায় দু-তিনটি পরিবহনের গাড়ি ছাড়া অন্যান্য দূরপাল্লার বাস সব সারা দিন বন্ধ থাকছে। সন্ধ্যার পরে অবশ্য সব পরিবহন ছেড়ে যাচ্ছে। আবার ঢাকা থেকে ছেড়ে আসা দূরপাল্লার গাড়ি ভোর সকালে এসে পৌছাচ্ছে সাতক্ষীরায়।

ইমাদ পরিবহনের ম্যানেজার সুকুমার চন্দ্র ঘোষ বলেন,অবরোধের মধ্যেও ঝুকি নিয়ে আমাদের বাসগুলো দিনে ও রাতে ঢাকার সাথে সাতক্ষীরা যোগাযোগ রক্ষা করে চলেছে। অবরোধকারীরা রাজপথে না থাকলেও, ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য যাত্রীরা শহরে আসছে না দিনের বেলাতে। সাতক্ষীরা থেকে আন্তঃজেলা বাসগুলো স্থানীয় সকল রুটে স্বাভাবিক ভাবে চলাচল করছে। বিকল্প যনবাহন হিসাবে মানুষ ইজিবাইক, মাহেন্দ্রা, লেগুনা ব্যবহার করছে দ্রুত গন্তব্যে পৌছানোর জন্য।

বিআরটিসি কাউন্টারের টিকেটম্যান মেহেদী হাসান অপু বলেন,সাতক্ষীরার আন্তঃজেলা বাস চলাচল করলেও বিআরটিসি গাড়িতে যশোর মনিহারের সামনে আগুন জ্বালিয়ে দেওয়ার পর থেকে অবরোধের সময় আমাদের গাড়ি চলছে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি