1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

সরকার ছলচাতুরী করে আর ক্ষমতায় থাকতে পারবে না: নুরুল হক

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ৩৬২ বার দেখা হয়েছে

সরকার ছলচাতুরী করে আর ক্ষমতায় থাকতে পারবে না: নুরুল হক
নিজস্ব প্রতিবেদকঢাক

অবরোধের সমর্থনে রাজধানীতে মিছিল করে নুরুল হকের গণঅধিকার পরিষদ। ঢাকা, ১৩ নভেম্বর
অবরোধের সমর্থনে রাজধানীতে মিছিল করে নুরুল হকের গণঅধিকার পরিষদ। ঢাকা, ১৩ নভেম্বরছবি: প্রথম আলো
বর্তমান সরকারের পায়ের নিচে মাটি সরে গেছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি নুরুল হক। তিনি বলেছেন, সরকার ছলচাতুরী করে আর ক্ষমতায় থাকতে পারবে না। অবিলম্বে রাজনৈতিক সমঝোতা করে নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ সোমবার দুপুরে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংক এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশে নুরুল হক এসব কথা বলেন। সমাবেশের আগে অবরোধের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল করেন তাঁরা। মিছিলটি পুরানা পল্টন, বিজয়নগর, নাইটিঙ্গেল মোড় ও নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয় এলাকা প্রদক্ষিণ করে।
মিছিল শেষে বিজয়নগর পানির ট্যাংক এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করে গণঅধিকার পরিষদ। সেখানে নুরুল হক অভিযোগ করেন, বিরোধী দলের শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংস আন্দোলন হিসেবে তুলে ধরার জন্য ছাত্রলীগ, যুবলীগ ও প্রশাসনের এজেন্টদের দিয়ে অগ্নিসংযোগ করাচ্ছে সরকা
নিরপেক্ষ সরকার ছাড়া এ দেশে কোনো নির্বাচন হবে না মন্তব্য করে নুরুল হক বলেন, ‘অবরোধ চলছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে হরতাল, অবরোধ চলবে। প্রয়োজনে অসহযোগ আন্দোলনও আমরা ঘোষণা করব। দেশের অস্তিত্ব রক্ষায় এই সরকারের সঙ্গে আমরা কোনো আপস করব না।’
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, ‘আন্দোলন থামাতে এই সরকার বিরোধী দলের শীর্ষ নেতাদের গ্রেপ্তার করছে। রাতের অন্ধকারে তুলে নিয়ে যাচ্ছে। আমাদেরও যেকোনো সময় গ্রেপ্তার করতে পারে। হামলা-মামলার শিকার কিংবা গ্রেপ্তার হলেও আন্দোলন থামবে না।’
সমাবেশ সঞ্চালনা করেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ। এ সময় আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম, ফাতেমা তাসনিম, আবদুজ জাহের, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল, রবিউল হাসান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি