
“সময়ের বাতিঘর” সামাজিক সংগঠন এর পক্ষ থেকে টঙ্গী ষ্টেশন রোড এলাকায় প্রচন্ড গরমে শ্রমজীবী মানুষের মাঝে পানি ও স্যালাইন বিতরণ করা হয়।
মো:পাপেল মিয়া।
চলছে গ্রীষ্মের তাণ্ডব। ক্রমশ বাড়ছে তাপমাত্রা। সবমিলিয়ে জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ।অতিরিক্ত তাপমাত্রা বেড়ে যাওয়ার পরেও থেমে নেই নিম্নআয়ের মানুষের কাজকর্ম, তাই এই তীব্র গরমে গাজীপুরের টঙ্গী রেলওয়ে স্টেশনে আজ দুপুর ১২:৩০মিনিটে সাধারণ পথচারী ও দিনমজুরদের স্বস্তি দিতে বিশুদ্ধ পানী ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।এই সময় উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সভাপতি মোঃ মোস্তাকিম খাঁন,সহ সভাপতি মোঃ হানিফ হোসেন,সাধারণ সম্পাদক মোঃনুরুজ্জামান শেখ,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হানিফ ঢালী,সাংগঠনিক সম্পাদক মোঃশাহজালাল দেওয়ান,অর্থ সম্পাদক মোঃ পলাশ সরকার,দপ্তর সম্পাদক গোলাম কিবরিয়া,প্রচার সম্পাদক মোঃ পাপেল মিয়া,কার্যনির্বাহী সদস্য (১) আবু সালেহ্ মুসা সহ আরো অন্যান্য সদস্যবৃন্দ।