
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বাঘায় পিএফজি’র সংবাদ সম্মেলন
বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সংঘাত ও সহিংসতা পরিহার করে সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থীকে নির্বাচিত করার আহব্বানে পিএফজি’র উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ মে) বিকেল চারটায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ-পিএফজি,বাঘা শাখা’র আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন,পিস ফ্যাসিলিটেটর গ্রুপ-পিএফজির বাঘা শাখা ও রাজশাহী জেলা পরিষদের সদস্য মহিদুল ইসলাম।
পিস ফ্যাসিলিটেটর গ্রুপ-পিএফজির বাঘা শাখার সমন্বয়ক উত্তম কুমার পালের সঞ্চালন আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্যে মহিদুল ইসলাম উপস্থিত গনমাধ্যম কর্মিদের উদ্যেশ্য বলেন,
সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থীকে নির্বাচিত করুন। ‘একটি রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ কোন পদ নেই। মহান মুক্তিযুদ্ধের চেতনায় প্রণীত আমাদের সংবিধানের ৭নং অনুচ্ছেদ অনুযায়ী প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। কিন্তু জনগণ বা মালিকরা সরাসরি রাষ্ট্র,সরকার বা স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ পরিচালনা করে না। তারা রাষ্ট্রসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ পরিচালনা করে তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে। আর এই জনপ্রতিনিধি বাছাইয়ের পদ্ধতিই হচ্ছে নির্বাচন। এই পদ্ধতি বা বাছাই প্রক্রিয়া যদি সঠিক হয়, তবে প্রকৃত জনপ্রতিনিধি নির্বাচিত হন (আর বাছাই প্রক্রিয়া যা নির্বাচন যদি সঠিক না হয়,সে ক্ষেত্রে জনগণ তাদের প্রতিনিধির মাধ্যমে রাষ্ট্র বা স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ পরিচালনা করছে একথা বলার সুযোগ থাকে না। তাই, পরোক্ষভাবে হলেও রাষ্ট্রসহ এসকল প্রতিষ্ঠান পরিচালনায় মালিকদের ভূমিকা নিশ্চিতকরণের ক্ষেত্রে সুষ্ঠু নির্বাচনের কোনে বিকল্প নেই।
আমরা মনে করি নাগরিকদের সক্রিয়তা এবং সুচিন্তিত সিদ্ধান্তের উপরই নির্ভর করে দেশের শান্তি-সম্প্রীতি, গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধি। নাগরিকরা জেনে-শুনে-বুঝে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সৎ, যোগ্য ও জণকল্যাণে নিবেদিত প্রতিনিধি নির্বাচিত করেই জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে পারেন। কিন্তু নাগরিক হিসেবে আমরা যথেষ্ট সচেতন ও সক্রিয় ভূমিকা রাখতে অনেকাংশে ব্যার্থ হয়। ফলে,একটি স্বাধীন দেশের নাগরিক হিসাবে আমাদের জন্য যাতনার বিষয় এই যে,অনেক রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জনের অর্ধশতাব্দী অতিবাহিত হলেও, আজও একটি অসাম্প্রদায়িক, সহিংসতামুক্ত, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমাদের পথচলার অবসান হয়নি। আজও অবসান হয়নি ক্ষুধা, দারিদ্রাতা ও সাধারণ মানুষের বঞ্চনার। আর এই ক্ষুধা, দারিদ্র্য ও বঞ্চনার অবসান না হওয়ার অন্যতম কারণ দুর্নীতি ও দুর্বৃত্তায়ন: যা সাম্প্রদায়ীকতা ও জঙ্গীবাদের উত্থানের ঝুঁকিতে ফেলে দিচ্ছে আমাদের। স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ ও দুর্নীতি ও দুর্বৃত্তায়নের বাইরে নয়। র্যাষ্ট্রীয় পর্যায়ে আইনের শাসন প্রতিষ্ঠা, মানবাধিকার সুরক্ষা ও সুশাসন প্রতিষ্ঠা আজও যেমন আমাদের কাছে স্বপ্ন; তেমনি ক্ষমতা, দায়িত্ব ও সম্পদে সমৃদ্ধ। সুব্যবস্থাপনাধীন, দুর্নীতিমুক্ত স্থানীয় সরকার প্রতিষ্ঠানের দৃশ্যমানতাও আমানের আকাঙ্খা। ঠিক এমনি একটি পরিস্থিতিতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বা হচ্ছে যষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন।
Like this:
Like Loading...