1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী (আদিবাসী) সম্প্রদায়ের লোকদের নিজ হাতে তৈরি ঐতিহ্যবাহী বাহারি রঙ্গের পোশাকগুলো আজ প্রায় বিলুপ্তির পথে।

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ৩৪৪ বার দেখা হয়েছে

শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী (আদিবাসী) সম্প্রদায়ের লোকদের নিজ হাতে তৈরি ঐতিহ্যবাহী বাহারি রঙ্গের পোশাকগুলো আজ প্রায় বিলুপ্তির পথে। সুতার মূল্য বৃদ্ধি,অভিজ্ঞ কারিগরের অভাব ও অর্থনৈতিক দৈনতার কারনে আদিবাসীদের হাতে তৈরি বাহারি রঙ্গের পোশাকগুলো হারিয়ে যাওয়ার মুল কারন বলে জানা গেছে। এসব পোষাকগুলো এখন আর আগের মতো চোখে পড়েনা।

জানা যায়, গারো পাহাড়ের পাদদেশে ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত ঘেষে অবস্থিত শেরপুর জেলা। এ জেলার সীমান্তের তিনটি উপজেলার প্রায় ৪০ কিলোমিটার পাহাড়ি এলাকা জুড়ে রয়েছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের লোকজনের বসবাস।

আদিবাসী সংগঠন ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সুত্রে জানা গেছে, নালিতাবাড়ি, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গারো,হাজং,কোচ,বানাই,বর্মনসহ বিভিন্ন জাতীগোত্রের প্রায় ৪০ হাজার আদিবাসী সম্প্রদায়ের লোকদের বসবাস।

রাংটিয়া আদিবাসী নেতা যুগল কিশোর কোচ বাঁকাকুরা গ্রামের ধীমানচন্দ্র কোচ জানায় একসময় এদের ছিল জমিজমা, গোয়াল ভরা গরুসহ ফসলাদিতে ভরপুর। কিন্তু কালের আবর্তে সবকিছু হারিয়ে আদিবাসী সম্প্রদায়ের লোকজন এখন ভূমিহীনে পরিণত হয়েছে। তারা বলেন, অতীতে আদিবাসী সম্প্রদায়ের লোকেরা নিজের হাতে তৈরি বাহারি রংয়ের ঐতিহ্যবাহী পোশাক তৈরি করে ব্যবহার করছিল । সচরাচর প্রায় সকল আদিবাসী নারীদের পরনে দেখা যেতো তাদের হাতে তৈরি বাহারি রঙ্গের পোশাক। কোচ সম্প্রদায়ের নিজ হাতে তৈরি বাহারি রঙ্গের পোষাকের মধ্যে রয়েছে লেফেন, বাশেক,উর্না। গারো সম্প্রদায়ের নিজ হাতে তৈরি পোষাকের মধ্যে রয়েছে দকমান্দা,দকশারী, উর্না। তবে হাজং ও বানাই সম্প্রদায়ের লোকজন কোচ সম্প্রদায়ের পোষাকই নিজ হাতে তৈরি করে পরিধান করে থাকতো। কিন্তু এখন আর আদিবাসী নারীদের পরনে আগের মতো বাহারি রঙ্গের পোশাক চোখে পড়ে না।

তবে তথ্যানুসন্ধ্যানে জানা গেছে, আদিবাসীদের অর্থনৈতিক দৈনতা, অভিজ্ঞ কারিগরের অভাব ও সুতার মুল্য বৃদ্ধি পাওয়ার কারনে আদিবাসী সম্প্রদায়ের লোকদের নিজ হাতে তৈরি পোষাকগুলো দিনে দিনে প্রায় বিলুপ্তির পথে। উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদের সভানেত্রী মিঃ রবেতা ম্রং বলেন আদিবাসীদের অর্থনৈতিক সংকট, সুতার মূল্য বৃদ্ধি, সরঞ্জামাদির অভাবসহ বস্ত্র তৈরিতে পারদর্শী কারিগরের অভাবে আদিবাসী সম্প্রদায়ের লোকজন আগের মত আর নিজ হাতে পোশাক তৈরি করতে পারছে না।

ঝিনাইগাতী উপজেলা টাইব্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নাবেশ খকশী বলেন অতীতে সবাই কাপড় তৈরিতে অভ্যস্ত ছিল। তারা মারা যাওয়ার পর নতুন প্রজন্মের লোকজন এসব বাহারি রঙ্গের পোষাক তৈরি করতে না পারার কারনে দিনে দিনে আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী হাতে তৈরি বাহারি রঙ্গের পোশাকগুলো আজ প্রায় বিলুপ্তির পথে।

শ্রীবরদী উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান প্রাঞ্জল এম সাংমা বলেন, , সকল প্রতিকূলতার মাঝেও ১০% আদিবাসী সম্প্রদায়ের লোকেরা এখনো তা ধরে রেখেছে। আদিবাসী সম্প্রদায়ের লোকদের বিয়ে-শাদীতে এখনো চোখে পড়ে এসব বাহারি রঙ্গের পোশাক। রাংটিয়া গ্রামের আদিবাসী নেতা জাগেন্দ্র কোচ বলেন, সরকারিভাবে অর্থনৈতিক যোগান পাওয়া গেলে আবারো আদিবাসী সম্প্রদায়ের লোকেরা নিজ হাতে বাহারি রঙের পোশাক তৈরিতে আগ্রহ বারবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি