1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

শুধু ঢালিউড আর বলিউড নয়, বছরজুড়ে রুপালি পর্দা মাতিয়েছে

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ৪০৫ বার দেখা হয়েছে

শুধু ঢালিউড আর বলিউড নয়, বছরজুড়ে রুপালি পর্দা মাতিয়েছে টালিউডের বেশ কিছু চলচ্চিত্রও। তবে বিগত বছরগুলোর চেয়ে ২০২৩ সালে অনেক কম চলচ্চিত্র মুক্তি পেয়েছে পশ্চিমবঙ্গে।

চলুন বিদায়ী বছরের টালিউডের মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো দেখে নেওয়া যাক—

বাঘাযতীন

ঐতিহাসিক কাহিনিনির্ভর বায়োপিক ‘বাঘাযতীন’। অরুণ রায় নির্মিত সিনেমাটি মুক্তি পায় গত ১৯ অক্টোবর। সিনেমাটির হিন্দি ভার্সন মুক্তি পায় এর পরের দিন। আর মুক্তির পরই রীতিমতো বক্স অফিস মাতায় দেব অভিনীত সিনেমাটি। এটি আয় করেছে ৮ কোটি রুপি। যা বাংলাদেশি ‍মুদ্রায় ১০ কোটি টাকারও বেশি।

দশম অবতার

কলকাতার সৃজিত মুখার্জির সিনেমা মানেই বিশেষ কিছু। গত ১৯ অক্টোবর মুক্তি পায় এই নির্মাতার সিনেমা ‘দশম অবতার’। এতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনিবাণ ভট্টাচার্য, যিশু সেনগুপ্ত, জয়া আহসান। ১.৫ কোটি বাজেটের সিনেমাটি বক্স অফিসে আয় করে ৬ কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ কোটি টাকা।

ব্যোমকেশ ও দুর্গরহস্য

চলতি বছর বীরসা দাশগুপ্তর পরিচালিত সিনেমা ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’ মুক্তি পায়। এ সিনেমায় প্রথমবারের মতো ব্যোমকেশ হয়েছেন দেব আর রুক্মিণী সত্যবতী। সিনেমাটি মুক্তির পর রীতিমতো দর্শকদের নজর কেড়েছেন এই জুটি।

শহরের উষ্ণতম দিনে

চলতি বছরের জুনে মুক্তি পায় অরিত্র সেন নির্মিত সিনেমা ‘শহরের উষ্ণতম দিনে’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন সোলাঙ্কি ও বিক্রম চট্টোপাধ্যায়।
‘রক্তবীজ’

২০১৪ সালের খাগড়াকাণ্ড নিয়ে নির্মিত হয়েছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সিনেমা ‘রক্তবীজ’। চলতি বছরের ১৯ অক্টোবর মুক্তি পায় সিনেমাটি। এই সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পরে পর্দায় ফিরেছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। এ ছাড়া আরও অভিনয় করেছেন আবীর চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তী। সিনেমাটি বক্স অফিসে আয় করেছে ৬.৫০ কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ৮ কোটি টাকারও বেশি।

বগলামামা যুগ যুগ জিও

ধ্রুব বন্দ্যোপাধ্যায় নির্মিত ‘বগলামামা যুগ যুগ জিও’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন খরাজ মুখোপাধ্যায়। এ ছাড়া এতে আরও অভিনয় করেছেন রজতাভ দত্ত, অপরাজিতা আঢ্য, ঋদ্ধি সেন এবং দিতিপ্রিয়া রায়।

জঙ্গলে মিতিন মাসি

চলতি বছরের ২০ অক্টোবর পূজায় মুক্তি পায় অরিন্দম শীল পরিচালিত সিনেমা ‘জঙ্গলে মিতিন মাসি’। সুচিত্র ভট্টাচার্যের গোয়েন্দা কাহিনিনির্ভর এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক।

পালান

কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা ‘পালান’। মূলত মৃণাল সেনের প্রতি শ্রদ্ধা জানাতে তার খারিজ সিনেমাটির সঙ্গে সুর মিলিয়েই নির্মাণ করা হয়েছে চলচ্চিত্রটি। এতে অভিনয় করেছেন অঞ্জন দত্ত, মমতা শঙ্কর, শ্রীলা মজুমদার, যিশু সেনগুপ্ত এবং পাওলি দাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি