1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

শপথ গ্রহণ শেষে এমপি আসাদের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ৪২৩ বার দেখা হয়েছে

শপথ গ্রহণ শেষে এমপি আসাদের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন
নিজস্ব প্রতিনিধি: শপথ গ্রহণের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোহা. আসাদুজ্জামান আসাদ। বুধবার দুপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ ও বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এই শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এরপর সেখানে জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন।
এর আগে সকালে শপথ নিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে নির্বাচিত সংসদ সদস্য মোহা. আসাদুজ্জমান আসাদ। বুধবার সকাল ১০টায় শপথের আনুষ্ঠানিকতা শুরু হয়। অন্যান্য কার্যক্রম শেষে তিনি শপথের কাগজে স্বাক্ষর করেন। পরবর্তী কার্যক্রম হিসেবে সংসদের রেজিস্ট্রারে স্বাক্ষর করেন।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী আসাদুজ্জামান আসাদ ১ লাখ ৫৪ হাজার ৯০৯ ভোট পেয়ে বিজয়ী হন।
শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মুস্তাক আহমেদ, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য শরিফুল ইসলাম, রাজশাহী জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু, জেলা যুবলীগের প্রচার সম্পাদক রফিকুজ্জামান রফিক, মোহনপুর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটি আহবায়ক এনামুল হক, ঘাসিগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন বকুল, হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান বজলে রেজভি আল হাসান মুঞ্জিল, দামকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রফিক, হড়গ্রাম ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বড়গাছি ইউনিয়ন চেয়ারম্যান মোঃ সাগর, দর্শনপাড়া ইউনিয়ন চেয়ারম্যান সাব্বির আলী, পারিলা ইউনিয়ন চেয়ারম্যান মোরশেদ আলীসহ পবা মোহনপুর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি