1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

শপথের পর ধানমন্ডি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করলেন এমপি আবুল কালাম আজাদ

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ৩৮২ বার দেখা হয়েছে

শপথের পর ধানমন্ডি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা
নিবেদন করলেন এমপি আবুল কালাম আজাদ

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী-৪ বাগমারা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ শপথ গ্রহনের পর রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। এসময় বাগমারারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সকাল সোয়া দশটায় সংসদ ভবনের শপথ কক্ষে আ’লীগের নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। শপথ পাঠ করান একাদ্বশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। নতুন এমপিরা একসঙ্গে সমস্বরে স্পিকারের সঙ্গে শপথবাক্য পাঠ করেন।
বাগমারা থেকে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ ছাত্র জীবন থেকেই আওয়ামী রাজনীতে সক্রিয় ছিলেন। তিনি এর আগে তাহেরপুর পৌরসভার তিন বারের নির্বাচিত মেয়র ছিলেন। তাহেরপুর পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদকও তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীক পেয়ে ভোটারদের মন জয় করতে সক্ষম হয়েছেন।
মঙ্গলবার বিকেলে শপথ গ্রহনের উদ্দেশ্যে তিনি তাহেরপুর থেকে নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের নিয়ে ঢাকায় যান। শপথ গ্রহনের পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সহ-সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাড. জাকিরুল ইসলাম সান্টু, জেলা আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ড. পিএম শফিকুল ইসলাম,জেলা আওয়ামী লীগ শ্রম বিষয়ক সম্পাদক মাহাবুর রহমান,উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ গোলাম সারোয়ার আবুল, শ্রীপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মকবুল হোসেন মৃধা,তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু বাক্কার মৃধা মুনসুর,গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান আলমগীর সরকার, হামিরকুৎসা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, যোগীপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল, ঝিকরা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম,আউচপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান সরদার জান মোহাম্মাদ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি