1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

লক্ষ্মীপুরে ধর্ষণ মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৬৬ বার দেখা হয়েছে

 

লক্ষ্মীপুরের রামগতিতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে (২০) ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় শ্রমিক লীগ নেতা মো. জোবায়ের হোসেনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। ৩০ জানুয়ারী মঙ্গলবার বিকেলে র‍্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের স্কোয়াড কমান্ডার গোলাম মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকাটিয়া কালিগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জোবায়ের রামগতি উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব ও উপজেলার চর আলগী ইউনিয়নের চর সেকান্দর গ্রামের মৃত খুরশিদ মাওলানার ছেলে।

এজাহার সূত্র জানায়, প্রায় ৪ মাস আগে পার্শ্ববর্তী চর সেকান্দর গ্রামের এক রিকশাচালকের সঙ্গে তার বিয়ে হয়। তিনি দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। শাশুড়ির অসুস্থতার কথা শুনে ২০ জানুয়ারি দুপুরে বাবার বাড়ি থেকে হেঁটে শ্বশুর বাড়ি যাচ্ছিলেন। পথে চর সেকান্দর গ্রামের মৌলভী বাজারের সামনে সুফিরহাট- বাংলাবাজার পাকা রাস্তায় পেছন থেকে তার মুখ চেপে ধরেন অভিযুক্তরা।

একপর্যায়ে শ্রমিক লীগ নেতা জোবায়ের তার ব্যক্তিগত কার্যালয়ের পেছনের কক্ষে জোরপূর্বক তাকে (গৃহবধূ) নিয়ে যায়। পরে তাকে ধর্ষণ করেন। ঘটনাটি কাউকে জানালে হত্যার হুমকি দেন। ঘটনার সময় অপর অভিযুক্ত শাহাদাত বাইরে পাহারারত ছিলেন। গত রবিবার রাতে ভিকটিমের মা বাদী হয়ে শ্রমিক লীগ নেতা জোবায়ের ও শাহাদাত হোসেনের নাম উল্লেখ করে রামগতি থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণ মামলা দায়ের করেন।

অভিযুক্ত শাহাদাত একই চরসেকান্দর গ্রামের সাহাব উদ্দিনের ছেলে। র‍্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের স্কোয়াড কমান্ডার গোলাম মোর্শেদ বলেন, ‘মামলার পরপরই আসামি জোবায়েরকে গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা শুরু করা হয়। অবশেষে তাকে গ্রেপ্তার করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি