ওবায়দুর রহমান ।প্রতিনিধিঃ
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে আপোষহীন ভাবে বিভিন্ন অপরাধ দমনে ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ার ক্ষেত্রে বিশেষ অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দেশের আইন শৃঙ্খলা রক্ষার্থে র্যাব এ পর্যন্ত জঙ্গি, অপহরণকারী, অস্ত্রধারী সন্ত্রাসী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র, মাদক ব্যবসায়ী, এজাহারনামীয় আসামী, মলম/অজ্ঞান পার্টি, চোরাকারবারীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ছিনতাইকারী, অজ্ঞান পার্টি, মলম পার্টি ও কিশোর গ্যাং চক্রের তৎপরতা বেড়েছে। ছিনতাইকারী চক্রের সদস্যরা নিরীহ মানুষকে অস্ত্রাঘাত করে, প্রাইভেটকার, মোটর সাইকেল, গাড়ী, টাকা পয়সা, মোবাইল, স্বর্ণালংকার ইত্যাদি ছিনতাই করে জন জীবন অতিষ্ঠ করে তুলছে। এ প্রেক্ষিতে ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে র্যাব-১ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে এবং রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই এর সাথে জড়িত সংঘবদ্ধ চক্রকে সনাক্ত করতে সক্ষম হয়।
এরই ধারাবাহিকতায় গত ১০ মার্চ ২০২৪ ইং তারিখ রাতে র্যাব-১ এর আভিযানিক দল রাজধানীর বিমানবন্দর, বনানী, মহাখালী, ভাটারা, আব্দুলাহপুর, টঙ্গী ও গাজীপুর এলাকা হতে ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য ১) মোঃ রকি (২৪), পিতা-মৃত আব্দুল কালাম, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জ, ২) মোঃ পাভেল (২৫), পিতা-মৃত আলী হোসেন, থানা-গাছা, জিএমপি গাজীপুর, ৩) মোঃ অপু (১৯), পিতা-মোঃ মোশারফ হোসেন, থানা-মিরপুর, ডিএমপি, ৪) মোঃ শফিকুল ইসলাম (১৯), পিতা-মৃত মহবুল , থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর, ৫) মোঃ ফরহাদ (২৫), পিতা-মোঃ সোহরাব, থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর, ৬) মোঃ সিয়াম (১৯), পিতা-মোঃ এরশাদ বাবুর্চি, থানা-মাদারীপুর সদর, জেলা-মাদারীপুর, ৭) মোঃ মারুফ (২৫), পিতা-মোঃ খলিল , থানা-চান্দিনা, জেলা- কুমিল্লা, ৮) মোঃ মনোয়ার হোসেন (৩৫), পিতা-মৃত সমশের আলী, জেলা-দিনাজপুর, থানা-বাসন, গাজীপুর, ৯) মোঃ পারভেজ (২২), পিতা-মৃত নুর হোসেন, থানা-টঙ্গি পূর্ব, গাজীপুর,
১০) মোঃ স্বাধীন (২৫), পিতা-মৃত জাহিদুল, থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর, ১১) মোঃ সিয়াম (১৮), পিতা-মোফাজ্জল মিয়া, থানা-শেরপুর সদর, জেলা-শেরপুর, ১২) মোঃ শান্ত মিয়া(১৯), পিতা- মোঃ চাঁন মিয়া, মাতা, থানা-জামালপুর, জেলা- জামালপুর, ১৩) মোঃ তাজু মিয়া (১৮), পিতা- মোঃ মোজাম্মেল মিয়া, থানা-শেরপুর, জেলা-জামালপুর, থানা-খিলক্ষেত, ডিএমপি, ১৪) মো: শুভ মিয়া (১৮), পিতা-মিন্টু মিয়া, থানা-বাঞ্ছারামপুর, জেলা-বি-বাড়ীয়া, ১৫) মোঃ মুন্না মিয়া (১৮), পিতা-মো: নাসির মিয়া, থানা- কুলিয়ারচর, জেলা- কিশোরগঞ্জ, ১৬) মোঃ হদয় খাঁন (১৮), পিতা- রফিকুল ইসলাম নবী, থানা-পলাশ, জেলা- নরসিংদী, ১৭) মোঃ ইব্রাহিম (২৫), পিতা- মোঃ বেল্লাল হাওলাদার, থানা- বরগুনা সদর, জেলা-বরগুনা,






