1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

রায়পুরা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বড় ভাইয়ের মৃত্যু

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ৩৭৮ বার দেখা হয়েছে

রায়পুরা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বড় ভাইয়ের মৃত্যু

সাদ্দাম উদ্দীন রাজ নরসিংদী জেলা প্রতিনিধি-

 

রায়পুরা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও আজকের পত্রিকার প্রতিনিধি হারুনূর রশিদের বড় ভাই ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো দ্বীন ইসলাম চুন্নু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ রোববার (১৪ জানুয়ারি) ভোর ৫টার দিকে কিশোরগঞ্জের রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫৫বছর। তিনি কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার গোপদিঘী ইউনিয়নের শরীফপুর গ্রামের হাজী আব্দুল হাই এর দ্বিতীয় ছেলে। মিঠামইন উপজেলার শাইলদিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘদিন যাবত কর্মরত। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ছেলে ২মেয়ে তিন ভাই দুই বোনসহ আত্মীয় অসংখ্য গুণগ্রাহী রেখেগেছেন।
জানা যায়, গত কিছুদিন যাবৎ পিত্ত তলিতে পাথর রোগে ভোগছিলেন। গত বৃহস্পতিবার কিশোরগঞ্জের বেসরকারি ফিরুজা ক্লিনিকে অপারেশন করান। অপারেশনের পর থেকে স্বাস্থ্যের অবনতির হলে ওইখানকার কর্তব্যরত চিকিৎসক রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠান। শনিবার সকালে আইসিইউতে ভর্তি করান। রোববার ভোর পাঁচটায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
রোববার বাদ আসর নিজ গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি