1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

রায়পুরায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ৩১৩ বার দেখা হয়েছে

রায়পুরায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

সাদ্দাম উদ্দীন রাজ নরসিংদী জেলা

নরসিংদীর রায়পুরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার পৌর শ্রীরামপুর রেল গইট এলাকায় অভিযানের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহিদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ কাজের শুভ উদ্বোধন করেন নরসিংদী-৫ রায়পুরা আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা রাজি উদ্দিন আহমেদ রাজু এমপি। আরও উপস্থিত ছিলেন সাংসদের সহধর্মিণী কল্পনা রাজি উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকি, পৌর মেয়র মো জামাল মোল্লা, উপজেলা সহকারী কমিশনার ভূমি শফিকুল ইসলাম, রায়পুরা থানার পরিদর্শক তদন্ত মীর মাহবুব প্রমূখ। এ ছাড়াও উপজেলার চেয়ারম্যানবৃন্দ, পৌর ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের দলীয় অঙ্গ সংগঠন নেতাকর্মীরা পরিচ্ছন্নতা কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর নির্বাহী সচিব মনিরুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে এমপি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। পরিবেশ সুরক্ষায় সবার এগিয়ে আসা উচিত। পরিবেশ ভালো থাকলে আমরা ভালো থাকতে পারব। আসেন আমরা নিজ নিজ অবস্থান থেকে সচেতন হয়ে পরিবেশটাকে সুন্দর রাখি।

জানা যায়, রায়পুরা পৌর এলাকায় বাংলাদেশ ওয়েষ্ট ট্রিটম্যান্ট প্ল্যান লিমিটেড নামে একটি
বেসরকারি এনজিও প্রতিষ্ঠান দুই বছর যাবত সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে। অভিযান উপলক্ষে পৌরসভার পক্ষ থেকে ১শ’ টি টি-শার্ট ১শ টি ঝাঁড়ু উপহার তুলে দিয়ে কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি