1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

রাজশাহীর তানোরে সাংবাদিকের বাড়িতে  হামলা, থানায় অভিযোগ! 

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ৪২৭ বার দেখা হয়েছে
রাজশাহীর তানোরে সাংবাদিকের বাড়িতে  হামলা, থানায় অভিযোগ!
রাজশাহী  প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলায় কর্মরত তরুণ সাংবাদিক সোহানুল হক পারভেজের বাড়িতে হামলা চালিয়েছে দূর্বৃত্তরা।
১৭ জানুয়ারি (বুধবার) দুপুর ১২টা ৩০ মিনিটে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছেন একদল সন্ত্রাসী।
সাংবাদিক সোহানুল হক পারভেজ তানোর সাংবাদিক ক্লাবের সভাপতি ও দৈনিক সকালের সময় পত্রিকায় কর্মরত উপজেলা প্রতিনিধি। এছাড়াও তিনি দৈনিক কলম যোদ্ধা ও দৈনিক উপচার পত্রিকায় কাজ করেন।
ঘটনা সুত্রে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্রে করে সুপরিকল্পিতভাবে সাংবাদিক পারভেজের বাসায় হামলা ও ইটপাটকেল নিক্ষেপ এবং হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্রসজ্জিত ব্যক্তিরা জোর পূর্বক অনুপ্রবেশ করে মারধর করেন। মারধরে বাসায় রঙ করা মিস্ত্রিসহ সাংবাদিক ও তাঁর মা আহত হন।
হামলাকারীরা হলেন, তানোর পৌর সদর এলাকার ঠাকুর পুকুর গ্রামের মৃত ফজলুর রহমানের পুত্র বাপ্পি (২৭), একই এলাকার মৃত আবেদ আলীর ছেলে রুবেল, বাপ্পির স্ত্রী রিতা খাতুনসহ মিজান, রোজিনা, রেশমা, তৌফিক।
কথা বললে সাংবাদিক পারভেজ বলেন, আমার বাসায় রঙ করা হচ্ছিলো। এসময় প্রতিদিনের ন্যায় আমার বাসায় ধুমা প্রবেশ করে রঙ করা মিস্ত্রিদের সমস্যা হচ্ছিলো। এঘটনায় তাদের ধুমা বন্ধ করতে বললে তারা ক্ষিপ্ত হয়ে এই হামলা চালায়। আমি তৎক্ষনাৎ থানা পুলিশকে জানিয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গেছে। পরে থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছি। আইনের প্রতি আমার আস্থা আছে। পুলিশ তদন্ত পূর্বক ব্যবস্থা নিবেন বলে আমি আশাবাদী। সন্ত্রাসীদের মধ্যে তৌফিক, বাপ্পি, মিজান এলাকায় চিহ্নিত মাদক কারবারি।
মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাদের আগে থেকেই আমার উপর ক্ষিপ্ত ছিলেন। এই সুযোগে তারা হামলা চালিয়েছে। আমরা তাদের হামলায় আহত হয়েছি। প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে থানায় অভিযোগ দিয়েছি।
তানোর থানার অফিসার ইনচার্জ  (ওসি) আব্দুর রহিম বলেন, এঘটনায় পুলিশকে পাঠিয়েছিলাম লিখিত অভিযোগ পেয়েছি আসামিদেরকে আটকের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি