1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

রাজশাহীর চারঘাটে ৩২৬ বোতল ফেন্সিডিলসহ আটক ১

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ৩৩৩ বার দেখা হয়েছে

রাজশাহীর চারঘাটে ৩২৬ বোতল ফেন্সিডিলসহ আটক ১

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর চারঘাটে ৩২৬ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক করে সিপিএসসি র‌্যাব-৫। শুক্রবার(১২ জানুয়ারি) রাত ১০ টার দিকে চারঘাট উপজেলার শ্রীখন্ডী এলাকা থেকে তাকে আটক করেন।

র‍্যাব সূত্রে জানা যায়,শুক্রবার(১২ জানুয়ারি) রাত ২২.০০ ঘটিকায় রাজশাহী জেলার চারঘাট থানাধীন শ্রীখন্ডী এলাকায় অপারেশন পরিচালনা করে ৩২৬ বোতল ফেন্সিডিল, মোবাইল-০১টি,সীমকার্ড-০২টি উদ্ধার করেন। এবং আসামী ১। মোঃ স্বপন (২৫), পিতা-মৃত মংলা মন্ডল, স্থায়ী সাং-পেয়ারপুর (ধুরইল), থানা-মোহনপুর, জেলা-রাজশাহী, বর্তমান সাং-শিরোইল (মঠপুকুর), থানা-বোয়ালিয়া, রাজশাহী মহানগর’কে আটক করে।

ঘটনার বিবরণে প্রকাশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার চারঘাট থানাধীন ইউসূফপুর এলাকা হতে ব্যাটারী চালিত অটোরিক্সা যোগে যাত্রীবেশে ০১ জন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্যসহ বিক্রয়ের উদ্দেশ্যে বানেশ্বর বাজার এলাকার দিকে আসছে। উক্ত সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থল রাজশাহী জেলার চারঘাট থানাধীন শ্রীখন্ডী গ্রামস্থ জনৈক মোঃ সাদ্দাক আলী(৬০), পিতা-মৃত মহসিন আলী এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর পৌঁছে র‌্যাবের টিম ওঁৎ পেতে অবস্থান করে। গোপনে অবস্থানকালে উক্ত ঘটনাস্থলে ০১ টি ব্যাটারী চালিত অটোরিক্সা সিগন্যাল দিয়ে থামানো মাত্রই উক্ত অটোরিক্সাতে যাত্রীবেশে থাকা ০১ জন ব্যক্তি র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টা কালে র‌্যাবের টিম ০১জন ব্যক্তিকে ঘটনাস্থলেই আটক করে।

আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানায় যে, উক্ত অটোরিক্সাতে তার হেফাজতে থাকা ব্যাগ ও বড় প্লাস্টিকের ড্রামে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল আছে। পরবর্তীতে উক্ত ড্রামের ভিতরে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় উক্ত ফেন্সিডিল উদ্ধার করে। আটককৃত ব্যক্তি দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে বিভিন্ন কৌঁশলে রাজশাহী জেলার বিভিন্নœ এলাকায় বিক্রয় ও সরবরাহ করে।

উপরোক্ত ঘটনায় রাজশাহী জেলার চারঘাট থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি