1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

রাজধানীর শাজাহানপুর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন উচ্ছেদ অভিযান চালাতে গেলে স্থানীয় লোকজনের সঙ্গে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের একজন সদস্য গুলিবিদ্ধ

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ৩৭৩ বার দেখা হয়েছে

রাজধানীর শাজাহানপুর এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন উচ্ছেদ অভিযান চালাতে গেলে স্থানীয় লোকজনের সঙ্গে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের একজন সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যের নাম মেহেদী হাসান (২৪)। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে গিয়েছিলেন পুলিশ সদস্যরা। শাহজাহানপুর রেললাইনের কাছে সিটি করপোরেশনের জায়গায় একটি কাঁচাবাজার রয়েছে। সেখানে উচ্ছেদ অভিযানে গেলে দোকানদার ও স্থানীয় লোকজন পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। তাঁরা সিটি করপোরেশনের কর্মকর্তা ও পুলিশ সদস্যদের ঘিরে ফেলেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও শর্টগানের গুলি ছোড়েন। এর মধ্যে একপর্যায়ে পুলিশ মেহেদী হাসান গুলিবিদ্ধ হন। তিনি পুলিশ অর্ডার ম্যানেজমেন্টে (পিএমও) কর্মরৃতা।

আহত পুলিশ সদস্য মেহেদী হাসান বলেন, তাঁরা ম্যাজিট্রেটের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে গিয়েছিলেন। সেখানকার স্থানীয় লোকজন তাঁদের ওপর হামলা চালান। তখন ম্যাজিস্ট্রেটের নির্দেশে পুলিশ সদস্যরা সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও শর্টগানের গুলি ছোড়েন। তখন একটি গুলি এসে তাঁর পায়ে লাগে। তিনি বলেন, কার ছোড়া গুলি এসে তাঁর শরীরে লেগেছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি