1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

রাজধানীর গুলশানে স্পা সেন্টারের নামে চলছে মাদক ও দেহ ব্যবসা থেমে নেই রমজান মাসেও

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ৩১৯ বার দেখা হয়েছে

সাঈদ মৃধা : রাজধানী ঢাকার অভিজাত এলাকাগুলোর অন্যতম গুলশান। এখানেই গড়ে উঠেছে বিভিন্ন স্পা সেন্টার। যার বেশিরভাগই আদতে স্পা সেন্টার হলেও সেখানে চলে মাদক ও দেহ ব্যবসা। এই সেন্টারগুলোতে থাকে বিভিন্ন বয়সের নারী, যাদেরকে দিয়ে করানো হয় দেহব্যবসা ও মাদক বাণিজ্য। আর খদ্দের জোগাড়ের জন্য চলে বিভিন্ন স্যোসাল মিডিয়ায় বিভিন্ন রকম চটকদার বিজ্ঞাপন। স্পা সেন্টারগুলোর এমন বিজ্ঞাপনে ম্যাসেজ ছাড়াও স্পষ্টভাবে অন্যকিছুর ইঙ্গিত দেওয়া হয়ে থাকে। ভালো করে লক্ষ্য করলে বোঝা যায়, বিজ্ঞাপনে যে ম্যাসেজের কথা উল্লেখ রয়েছে তা শরীরের সংবেদনশীল ও স্পর্শকাতর অংশকে নির্দেশ করে। এরা টার্গেট করে বড় বড় ব্যবসায়ী এবং বিত্তবান মানুষকে। তাদের মনোরঞ্জন এর জন্য রাখা হয় বিভিন্ন বয়সের সুন্দরী নারী, বডি ম্যাসাজের নাম করে পাশাপাশি অবাধে দেহ ব্যবসা আর মাদকের বিশাল সম্ভার। এই স্পা গুলোকে কেন্দ্র করে চলে বিভিন্ন রকম মাদক বিক্রি ও সেবন। এই অবৈধ ব্যবসা পরিচালনার ক্ষেত্রে প্রশাসন, স্থানীয় নেতা ও বড় বড় আমলারা জড়িত রয়েছেন বলে দাবী করেছেন কোন কোন ব্যবসায়ী।

গুলশান এলাকায় কমপক্ষে ৬০/৭০ টা এমন স্পা’ সেন্টার রয়েছে যার মধ্যে গুলশান ২ এর রোড নং- ৪৭ এর হাউজ নম্বর ২৫ এ রয়েছে ব্লাক রোজ থাই স্পা সেন্টার, গুলশান ১ এর রোড নম্বর ১৩০, সারা স্পা সেন্টার, প্রাইম স্পা সার্ভিস লিমিটেড অন্যতম। যারা দীর্ঘদিন যাবত স্পা’র নাম করে মাদক ও দেহ ব্যবসা পরিচালনা করে আসছে। স্পা’র মালিকদের কাছে ফোন দিলে তারা জানায়, প্রশাসন ম্যানেজ করেই ব্যাবসা করি, আপনি নিউজ করে কি করবেন? আমাদের কাছে সব আছে, আপনি যা ইচ্ছা হয় করেন। পুলিশ /ডিবি নেতা এমপি মন্ত্রী সবাইকে দিয়েই আমরা ব্যবসা করি।
এই ব্যাপারে আমাদের প্রতিনিধি গুলশান থানার ওসিকে ফোন করে জানতে চাইলে, তিনি ওইসব স্পা সেন্টারের ঠিকানা চায়, ঠিকানা দেয়ার পরে উনি ব্যবস্থা নেবার কথা বলে ফোন রেখে দেয়। এরপর বেশ কয়েকবার ফোন করেও তাকে পাওয়া যায় নি। এই ভাবে যদি চলতে থাকে অবৈধ ব্যবসা তা হলে প্রশাসনের উপর সাধারণ মানুষের আস্থা হারাবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে এর ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন সচেতনমহল। পরবর্তী প্রতিবেদন আরও বিস্তারিত আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি