1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন শি জিনপিং

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ৩৩৫ বার দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট : এশিয়া প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানান মার্কিন ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন, ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অন্যান্য মার্কিন প্রতিনিধিরা।

সম্মেলনে যোগ দেয়ার আগে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার সকালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে শি’র। চলতি বছর প্রথম মুখোমুখি হবেন এই দুই বিশ্বনেতা।

এপেক সম্মেলনে যোগ দিতে সান ফ্রান্সিসকোর উদ্দেশে রওনা হওয়ার আগে হোয়াইট হাউসে বাইডেন সাংবাদিকদের জানিয়েছেন, চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ঠিক করাই তার লক্ষ্য। তিনি বলেন, ‘আমরা চীন থেকে বিচ্ছিন্ন হতে চাই না। আমরা দুই দেশের সম্পর্ক উন্নয়ন করার চেষ্টা করছি।’

এ বৈঠকে কী অর্জন হবে জানতে চাওয়া হলে বাইডেন বলেন, ‘আমরা চীনের সঙ্গে আবার স্বাভাবিক সম্পর্কে ফিরে যেতে চাই। দুদেশের মধ্যে এমন সম্পর্ক থাকে যেন কোনও সংকট আসলে তা মোকাবিলা করা সম্ভব হয়।’

চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, আসন্ন বৈঠকে দুই নেতা চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক গঠনে কৌশলগত, বিস্তৃত, মৌলিক গুরুত্ব এবং বিশ্ব শান্তি ও উন্নয়ন সংক্রান্ত প্রধান বিষয়গুলোর ওপর জোর দেবেন।

২০১৭ সালের পর এবার ছয় বছর পর যুক্তরাষ্ট্র সফরে এসেছেন শি জিনপিং। এর আগে ট্রাম্প ক্ষমতায় থাকাকালীন যুক্তরাষ্ট্র সফরে এসেছিলেন শি জিনপিং।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি