1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

মানিকগঞ্জে ৯ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলৎকারের ঘটনায় জাহাঙ্গীর আলম (২২) নামের এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করা করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ৪০৬ বার দেখা হয়েছে

মানিকগঞ্জে ৯ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলৎকারের ঘটনায় জাহাঙ্গীর আলম (২২) নামের এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করা করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।

এ ঘটনায় শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে ভুক্তভোগী ওই মাদ্রাসা শিক্ষার্থীর মা বাদি হয়ে মানিকগঞ্জ সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এরপর আসামী জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই মাদ্রাসা শিক্ষার্থী মানিকগঞ্জ পৌর এলাকার আল হেরা ইন্টারন্যাশনাল মাদরাসায় আবাসিকে থেকে হেফজ বিভাগে লেখাপড়া করে। ওই শিক্ষার্থীকে মোবাইলে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে রুমের বাহিরে ডেকে নেয় ওই শিক্ষক।এর কিছুক্ষণ পর কার্টুন দেখানো অবস্থায় মাদরাসার ৪র্থ তলায় পশ্চিম পাশে দেওয়ালে ঘেষে ফ্লোরের উপর শোয়াইয়া পড়নের পায়জামা খুলিয়া ওই শিশু শিক্ষার্থীকে আসামী জাহাঙ্গীর আলম জোর পূর্বক বলৎকার করে। এরপর ওই শিশু শিক্ষার্থী কান্নাকাটি করলে আসামী জাহাঙ্গীর আলম ঘটনার বিষয়ে কাউকে কিছু না বলিতে তাকে বিভিন্ন ভয়ভীতি দেখায়। এরপর সকাল ৮টার দিকে ওই মাদ্রাসা শিক্ষার্থী বাড়িতে গিয়ে কান্না করতে করতে তার মাকে বিষয়টি জানায়।

মামলার বাদি এবং ঐ মাদ্রাসা শিক্ষার্থীর মা বলেন , তার ছেলে সকালে বাড়িতে এসে কান্না করতে করতে বিষয়টি জানানোর পর তিনি মানিকগঞ্জ সদর থানায় এসে মামলা করেছেন। এ সময় আসামী জাহাঙ্গীর আলমের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তিনি।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হাবিল হোসেন বলেন , এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলৎকারের ঘটনায় মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মামলার আসামী ওই মাদ্রাসা শিক্ষককে গ্রেফতারের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি