1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা, অভিযানে ০১টি রিভলবার, ০১টি একনালা বন্দুক, রিভলবারের ০৪ রাউন্ড গুলি ও বন্দুকের ০৫ রাউন্ড কার্তুজসহ দশ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার।

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ৩১৯ বার দেখা হয়েছে

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা, অভিযানে ০১টি রিভলবার, ০১টি একনালা বন্দুক, রিভলবারের ০৪ রাউন্ড গুলি ও বন্দুকের ০৫ রাউন্ড কার্তুজসহ দশ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার।

ময়মনসিংহ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন থানা এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মাদক ও অস্ত্র উদ্ধারের জন্য নিয়মিত চেকপোষ্ট পরিচালনা করছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।

তারই ধারাবাহিকতায় ১৪ জানুয়ারি ২০২৪ তারিখ বিকাল ১৬.৪০ ঘটিকায় পাগলা থানাধীন খুরশিদ মহল ব্রীজের পশ্চিম পাশে টোল বক্সের সামনে অফিসার-ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ফারুক হোসেন এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার সদস্যদের তৎপর চেকপোষ্ট পরিচালনাকালে এসআই(নিঃ) রেজাউল আমীন বর্ষন, এসআই(নিঃ) আলমগীর কবীর ও এসআই(নিঃ) মোঃ আব্দুল জলিল সংগীয় ফোর্সসহ সন্দেহভাজন আসামী মোঃ হাবিবুর রহমান হবি (৪৮), পিতা মৃত সোলাইমান শেখ, মাতা মৃত রূপা বানু, সাং বিরুই, ইউপি-দত্তের বাজার, থান-পাগলা, জেলা-ময়মনসিংহ-এর দেহ তল্লাশী করা হয়।

এ সময় তার হেফাজতে থাকা- ০১টি রিভলবার, ০১টি একনলা বন্দুক, রিভলবারের ০৪ রাউন্ড গুলি ও বন্দুকের ০৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করে।

ধৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র মামলাসহ ০৩টি মামলা আছে যার মধ্যে একটি খুন সহ ডাকাতি মামলায় সে ১০ বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামী।

দীর্ঘদিন যাবত গ্রেফতার এড়ানোর উদ্দেশ্যে আত্মগোপনে থাকার পর তাকে গ্রেফতার করা সম্ভব হল। উদ্ধারকৃত অস্ত্র-গুলি সংক্রান্ত গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পাগলা থানায় অস্ত্র মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি