1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

ভৈরবে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে দিল উপজেলা প্রশাসন

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ৩৭৫ বার দেখা হয়েছে

ভৈরবে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে দিল উপজেলা প্রশাসন

মুহাম্মদ কাইসার হামিদ, হাওর অঞ্চল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের পূর্ব নোয়াহাটি ও গাজীরটেকের মাঝামাঝি ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করার অভিযোগে বালু উত্তোলন বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
গত ১১নভেম্বর শনিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলন বন্ধের নির্দেশ দেন।

জানা যায়, বি আই ডব্লিউ টি এ. নাবিক হাউজ বোট-১৩ এর মাধ্যমে স্থানীয় প্রভাবশালী একটি মহল উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের পূর্ব নোয়াহাটি ও গাজীরটেকের মাঝামাঝি ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির মাধ্যমে হাতিয়ে নিচ্ছিলো মোটা অঙ্কের টাকা।

স্থানীয় প্রভাবশালী মহল তাদের ইচ্ছেমতো নদী থেকে বালু উত্তোলন করার ফলে নদীর দু’পাশের শত শত একর জমি হুমকির মূখে পরায় স্থানীয় উপজেলা নির্বাহী অফিসারের নিকট এর প্রতিকারের দাবী জানিয়েছিলেন ভুক্তভোগী একাধিক কৃষক।

স্থানীয় কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লিটন মিয়া, কালিকাপ্রসাদ গ্রামের কৃষক মো. জিয়া উদ্দিন (৫৫), মোহাম্মদ আলী (৪৭), মিজান (৩৭), গাজীরটেক গ্রামের কৃষক মিষ্টু মিয়া (৬০) ও মো. খোকন মিয়া (৪০) বলেন, প্রায় দুই বছর আগে সরকারি ভাবে ব্রহ্মপুত্র নদের ওই স্থানটি খনন করা হয়েছিলো। উক্ত স্থান থেকে বালু উত্তোলন করা হলে নদীর দুই পার্শ্বের জমি, গ্রাম ও হাইওয়ে রাস্তার নিচ থেকে মাটি সরে ব্যাপক ক্ষতি হয়ে নদীর গর্ভে বিলীন হয়ে যাবে।
এব্যাপারে শনিবার রাত পৌনে ৮টার দিকে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজের সাথে যোগাযোগ করা হলে তিনি দুর্জয় দরশনকে বলেন, আজ (১১নভেম্বর শনিবার) ওই স্থানে বালু উত্তোলন কাজ বন্ধ করে দিয়ে আসছি এবং ড্রেজারের চাবি নিয়ে এসেছি। এছাড়া উত্তোলনকৃত বালু কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবের জিম্মায় রেখে এসেছি। তারা আর বালু উত্তোলন করতে পারবেনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি