1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

ভিয়েতনামের প্রাচীন শহর হিউ প্রবল বর্ষণের পর বুধবার বন্যা কবলিত হয়েছে।

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ৪১৯ বার দেখা হয়েছে

ভিয়েতনামের প্রাচীন শহর হিউ প্রবল বর্ষণের পর বুধবার বন্যা কবলিত হয়েছে। এতে শহরটির হাজার হাজার ঘরবাড়ি পানিতে ডুবে গেছে এবং বিভিন্ন মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। পর্যটকদের কাছে নগরীটি একটি জনপ্রিয় বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। খবর এএফপি’র।
রাষ্ট্রীয় গণমাধ্যমে পরিবেশিত ছবিতে শহরের বাসিন্দাদের নৌকায় করে চলাচল করতে দেখা যাচ্ছে।
হিউয়ের বাসিন্দা ভু আন এএফপি’কে বলেন, ‘মঙ্গলবার রাত থেকে খুব দ্রুত পানি বৃদ্ধি পাওয়ায় শহরটির সর্বত্র বন্যা দেখা দিয়েছে।’
খবরে বলা হয়, সোমবার থেকে দেশটির সমুদ্র উপকূলের বিভিন্ন প্রদেশে ভারী বৃষ্টিপাত হয়।
বুধবার কর্তৃপক্ষ জানায়, ভিয়েতনামের মধ্যাঞ্চলীয় কোয়াং ত্রি প্রদেশে ২,০০০ জনের বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছে। সেখানে এখনো তিনজন নিখোঁজ রয়েছে।
ভিয়েতনামে বর্ষাকালে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে বারবার ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। প্রতি বছরের জুন থেকে নভেম্বর পর্যন্ত ভিয়েতনামে বর্ষাকাল।
ভিয়েতনামের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, চলতি সপ্তাহান্তে দেশটির দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ার আগে আগামী দুই দিন বন্যা পরিস্থিতির আরো অবনতি হতে পারে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বন্যা ও ভূমিধসসহ প্রাকৃতিক দুর্যোগে ভিয়েতনামে এ বছর ১৩৬ জন প্রাণ হারিয়েছে।
এদিকে বিজ্ঞানীরা সতর্ক করে দিয়ে বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী চরম আবহাওয়ার ঘটনাবলী আরো তীব্র এবং ঘন ঘন হয়ে উঠছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি