1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

ভারতে পাচারকালে ২০ লাখ টাকার ২ টি স্বর্ণের বারসহ একজন আটক

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ৩৯১ বার দেখা হয়েছে

ভারতে পাচারকালে ২০ লাখ টাকার ২ টি স্বর্ণের বারসহ একজন আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতে পাচারকালে ২০ লাখ টাকা মূল্য ২৩৩ গ্রাম ওজনের ২ টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বিজিবি। আটককৃত ব্যক্তি হলো, শরিয়তপুর জেলার বড়কান্দি এলাকার রউফ মাদবরের ছেলে শাইন মাদবর।

মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশনের পাশে বিজিবি চেকপোস্ট এলাকায় বিজিবি-কাস্টমসের যৌথ অভিযান চালিয়ে ২টি স্বর্ণের বারসহ তাকে আটক করে। রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া জানান, সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে স্বর্ণ পাচারের সম্ভাবনা রয়েছে এমন নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোনামসজিদ আইসিপিতে কর্মরত সদস্যগণ ও কাস্টমস সদস্যরা বাংলাদেশ হতে ভারতে গমনকৃত পাসপোর্টধারী যাত্রীদের তল্লাশী চালা
তল্লাশী এক পর্যায়ে বাংলাদেশী নাগরিকশাইন মাদবরের কাছ থেকে ২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা স্বর্ণের বার ২ টি জুয়েলারী সমিতির মাধ্যমে পরীক্ষা করা হয়েছে।তিনি আরও জানান, জব্দ করা স্বর্ণের বারোর মূল্য ২০ লাখ টাকা।এ ঘটনায় আসামীসহ স্বর্ণের বার সোনামসজিদ কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে। অধিনায়ক আরো বলেন, অস্ত্র, গোলাবারুদ, মাদক এবং চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি