1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠান রোববার (৯ জুন

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ২১১ বার দেখা হয়েছে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠান রোববার (৯ জুন) সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৬ জুন) সূত্রের বরাতে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এর আগে ভারতীয় সংবাদমাধ্যম সূত্রকে উদ্ধৃত শপথ অনুষ্ঠান শনিবার (৮ জুন) অনুষ্ঠিত হবে বলে জানিয়েছিল। কিন্তু এখন এটি রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে বলে খবরে বলা হয়েছে।

খবরে আরও বলা হয়েছে, মোদি শুক্রবার (৭ জুন) দুপুরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন। এ সময় তিনি সরকার গঠনের দাবি জানাবেন।

বুধবার মোদিকে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রধান নির্বাচন করা হয়েছে। এর ফলে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে তার শপথ নেওয়ার পথ সুগম হয়েছে। জওহরলাল নেহেরুর পরে মাত্র দ্বিতীয় ভারতীয় নেতা হিসেবে তৃতীয় মেয়াদে শপথ নিতে যাচ্ছেন তিনি।

শপথ গ্রহণ অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার কয়েকজন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে তাদের উপস্থিতি নিশ্চিত করেছেন। নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল প্রচণ্ড, ভুটানের প্রেসিডেন্ট শেরিং তোবগে এবং মরিশাসের প্রধানমন্ত্রী প্রভিন্দ জুগনাথকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। ভোটে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি