1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

‘ব্যক্তির নামে কিন্ডারগার্টেন করতে ৫ লাখ টাকা লাগবে’

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ৩৭৩ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিবেদন : কোনো ব্যক্তির নামে কিন্ডারগার্টেন বা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করতে ৫ লাখ টাকা স্থায়ী আমানত সংরক্ষণ করতে হবে বলে বিধিমালা জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

জানা গেছে, এ টাকা প্রতিষ্ঠানের স্থায়ী আমানত হিসেবে সংরক্ষিত তহবিলে জমা রাখতে হবে, খরচ করা যাবে না। তবে কিন্ডারগার্টেনের ব্যবস্থাপনা কমিটি সবার সিদ্ধান্ত নিয়ে এ আমানতে লভ্যাংশ তুলে তা প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজে ব্যয় করতে পারবে।

গত সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধন বিধিমালায় বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাড়া প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান করানো নার্সারি, কিন্ডারগার্টেন, প্রিপাইটরি স্কুল, ইংরেজি ভার্সন স্কুল, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান এবং নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলের সংযুক্ত পঞ্চম শ্রেণি পর্যন্ত স্কুলগুলোকে এ বিধিমালার আলোকে পাঠদানের অনুমতি নিয়ে নিবন্ধিত হতে হবে।

জানা গেছে, এ বিধিমালা অনুসারে এখন থেকে প্রাথমিক পর্যায়ে পাঠদান করানো কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে নিবন্ধিত হতে হবে। তবে নিবন্ধিত হওয়ার আগে এ স্কুলগুলোকে নিতে হবে পাঠদানের অনুমতি। প্রতিষ্ঠানের তথ্য ও অবস্থান ভেদে ৫ থেকে ২ হাজার টাকা ফি দিয়ে এ স্কুলগুলোকে এক বছরের জন্য পাঠদানের অনুমতি নিতে হবে। পাঠদানের অনুমতি পাওয়ার ১১ মাস ৩০ দিন পর কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে নিবন্ধিত হওয়ার আবেদন করতে হবে।

কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর নিবন্ধন বা নিবন্ধন সনদের মেয়াদ হবে ৫ বছর। নিবন্ধিত হওয়ার পাঁচ বছর পর নিবন্ধন ফিয়ের অর্ধেক টাকা দিয়ে প্রতিষ্ঠানগুলোকে পরের পাঁচ বছরের জন্য নিবন্ধন নবায়ন করতে হবে। কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর সার্বিক কার্যক্রম সুশৃঙ্খল করতে কিছু বিধি-বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি