1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

বেহায়াপনার স্থান হিসেবে পরিচিত টঙ্গীর জাভান হোটেল।রাতভর চলে অশ্লীল নৃত্য, মদপান ও জুয়া ধ্বংস হচ্ছে যুবসমাজ

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ৫ মে, ২০২৪
  • ২১৮ বার দেখা হয়েছে

-পর্ব1

স্টাফ রিপোর্টার :

 

গাজীপুরের টঙ্গীর বেহায়াপনার স্থান হিসেবে পরিচিত টঙ্গীর জাভান হোটেল

চার তারকা মানের এই হোটেলটিতে রাতভর চলে উঠতি বয়সী তরুণ-তরুণীদের অশ্লীল নৃত্য, মদপান, জুয়া ও অসামাজিক কর্মকাণ্ড। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে টঙ্গী ও আশপাশের উঠতি বয়সী কিশোর ও যুবকরা। মাদকাসক্ত হয়ে পড়ছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। র‍্যাব- পুলিশ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একাধিকবার হোটেলটিতে অভিযান পরিচালনা করলেও বন্ধ হয়নি এসব অপকর্ম।

খোঁজ নিয়ে জানা যায়, মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জমায়েতের স্থান ‘বিশ্ব ইজতেমা’ ময়দানের মাত্র দু’শ গজ দূরে তৈরি হয়েছে এই বিঁষফোড়া (জাভান হোটেল)। শেখ বাদল আহমেদ হোটেলটির মালিক। নিজের ছেলের নামে নামকরণ করেন হোটেলটি। প্রথম দিকে শিল্প শহর গাজীপুরের বিভিন্ন গার্মেন্টসের বায়ারদের থাকার জন্য উন্নত মানের একটি হোটেল দরকার এমন প্রয়োজনীয়তা থেকে হোটেলটি প্রতিষ্ঠা করার দাবী করা হলেও আদতে হোটেলটি একটি বেহায়াপনার স্থান হিসেবে গড়ে তোলা হয়েছে। একটি চার তারকা হোটেল পরিচালনার জন্য যে সকল কাগজপত্র থাকার কথা তা নেই কতৃপক্ষের কাছে। স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে শেখ বাদল আহমেদ হোটেলটি পরিচালনা করছেন।

জাভান হোটেলের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে কেরু এ্যান্ড কং এর লাইসেন্স রয়েছে। অথচ হোটেল কতৃপক্ষ দেদারসে বিদেশি মদ এবং বিয়ার বিক্রি করছে। হোটেলের বারে শুধুমাত্র মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে লাইসেন্স প্রাপ্ত গ্রাহকদের মদপানের অনুমতি থাকলেও লাইসেন্স ছাড়াই চলে রাতভর মদপান। সন্ধার পর থেকে সিএনজি ও প্রাইভেট গাড়ি যোগে জাভান হোটেলে আসতে শুরু করে তরুণীরা। হোটেলের দশম তলায় রাত ৮টার পর থেকে শুরু হয় অশ্লীল নৃত্য। মদ্যপ ব্যক্তিরাও নাচের তালে লাখ লাখ টাকা উড়িয়ে দিচ্ছে প্রমোদবালাদের দিকে।

এছাড়াও হোটেলের রুমগুলোতে চলে রাতভর জুয়ার আসর। এসব জুয়ায় ঢাকা ও আশপাশের বড় বড় জুয়ারিরা অংশগ্রহণ করে। এছাড়াও হোটেল রুমে চলে ইয়াবা সেবনও। হোটেলের ভেতরেই পাওয়া যায় ইয়াবা। আর এসব অপকর্মের কারণে বলি হচ্ছে তরুন ও উঠতী বয়সের কিশোররা।

এসব বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার হোটেলটিতে অভিযান পরিচালনা করলেও পূনরায় আবারও শুরু হয় অসামাজিক কর্মকাণ্ড। এলাকার স্থানীয়দের দাবী দ্রুত হোটেলটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি