1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

বেরার্দির জোড়া গোলে বড় জয় ইতালির

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ৩৪২ বার দেখা হয়েছে

ক্রিড়া প্রতিবেদক : ম্যাচে প্রথমার্ধে লড়াই হলো একচেটিয়া। তবে বিরতির পর লড়াই জমিয়ে তুললো প্রতিপক্ষ। তাতে দুই অর্ধ মিলিয়ে গোল হলো সাতটি। কিন্তু জয়টা শেষমেশ হলো ইতালির। শুক্রবার (১৭ নভেম্বর) রোমের অলিম্পিক স্টেডিয়ামে ২০২৪ ইউরোর বাছাইয়ে ‘সি’ গ্রুপের ম্যাচটিতে নর্থ মেসিডোনিয়াকে ৫-২ গোলের ব্যবধানে হারিয়েছে ইতালি। এই জয়ে উজ্জ্বল হলো সরাসরি মূল পর্বে খেলার সম্ভাবনা।

ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণে মেসিডোনিয়ার রক্ষণভাগকে ব্যস্ত রাখে ইতালি। আর তাতেই ম্যাচের সপ্তদশ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। দলকে এগিয়ে নেন মাত্তেও দারমিয়ান। ফেডেরিকো দিমারকোর কর্নারে রাসপাদোরির ক্রসে হেডে বল জালে পাঠান দারমিয়ান।

৪৩তম মিনিটে পেনাল্টি পায় ইতালি। তবে গোল করতে পারেননি জর্জিনহো। ঠিক এর দুই মিনিট বাদেই লিড নেয় ‘আজ্জুরি’রা। নিকোলা বারেল্লার পাস থেকে নিজের প্রথম গোলটি করেন ফেডেরিকো চিয়েসা। প্রথমার্ধের যোগ করা সময়ে আরও একটি গোল করেন এই ফরোয়ার্ড।

প্রথমার্ধে তিন গোলে পিছিয়ে পড়া মেসিডোনিয়া দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে চেষ্টা করে। তারই ধারাবাহিকতায় ম্যাচের ৫২ ও ৭৪ মিনিটে দুই গোল করে গ্যালারিতে প্রাণ ফিরিয়ে আনেন জানি আতানাসভ। তবে এরপর আর তেমন কিছু করে দেখাতে পারেনি মেসিডোনিয়া।

উল্টো ম্যাচের ৮১তম মিনিটে গোল করে ব্যবধান আরেকটু বাড়ান জিয়াকোমো রাসপাদোরি। এরপর নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে এল শারাউইয়ের লক্ষ্যভেদে মেসিডোনিয়ার কফিনে শেষ পেরেকটা ঠুকে দেয় ইতালি।

এই জয়ের ফলে ৭ ম্যাচে ৪ জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে উঠেছে ইতালি। তাদের সমান পয়েন্ট নিয়ে তিনে ইউক্রেইন। শেষ রাউন্ডে ইউক্রেইনের মুখোমুখি হবে ইতালি।

এই গ্রুপে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইংল্যান্ড। এর মধ্যেই ইউরোর টিকেট পেয়ে গেছে তারা। ৭ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করেছে নর্থ মেসিডোনিয়া। মাল্টা হেরেছে আট ম্যাচের সবগুলো। ফলে তারা আসর থেকেই একপ্রকার ছিটকে গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি