1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

বেনাপোলে স্বর্ণেরবার আত্মসাতের অজুহাতে বাড়ি থেকে ডেকে নিয়ে নানান নির্যাতনের পর হত্যা

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ৪১২ বার দেখা হয়েছে

বেনাপোলে স্বর্ণেরবার আত্মসাতের অজুহাতে বাড়ি থেকে ডেকে নিয়ে নানান নির্যাতনের পর হত্যা করা হয়েছে ওমর ফারুক ওরফে সুমন(২৬) যুবকের। মাগুরা থেকে ৫দিন পর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মাগুরা সদর উপজেলার আলমখালী এলাকার একটি বাগানে বিকৃত অবস্থায় মিললো তার লাশ। অথচ মামলার ৩ দিন অতিবাহিত হলেও আটক হয়নি কোন আসামী। কোন আসামি গ্রেফতার না হওয়ায় প্রশাসনিক কর্মকান্ড নিয়ে নিহতের স্বজনসহ এলাকাবাসী ক্ষোভ জানিয়েছে। স্বর্ণকান্ডে নির্মম হত্যাকান্ডের স্বীকার ওমর ফারুক সুমন শার্শা থানাধীন টেংরালী গ্রামের ওসমান আলীর ছেলে সে পেশায় একজন রং মিস্ত্রি ছিলো।
অপহরণের ২দিন পর নিহতের মা মোছাঃ ফিরোজা বেগম বেনাপোল পোর্টথানায় লিখিত এজাহার দায়ের করেন। এজাহার সূত্রে জানা যায়,গত ১১ তারিখ দুপুরে ওমর ফারুক বাসা হতে কালো রং এর পালসার যোগে পাত্রি দেখার উদ্দ্যেশে বাসা হতে বের হয়ে আর বাসায় ফেরেনি। পরবর্তী দিন ১২ তারিখ সকালে অজ্ঞাতনামা ব্যাক্তি ফোন কলে ওমর ফারুকের পরিবার জানতে পারে সে অপহরণ হয়েছে। অদ্য ১৬ মাগুরা জেলার আমখালীর নির্জন বাগানে সকালে মিললো অপহৃত ওমর ফারুকর লাশ। নিহতের পরিবারে বইছে শোকের মাতম,এলাকাবাসীর দাবি অপহরণ কারীদের দ্রুত গ্রেফতার পূর্বক পর্দার আড়ালে লুকিয়ে থাকা রাঘব বোয়ালদের মুখোস উন্মেচনসহ সর্বোচ্চ সাজা নিশ্চিত করা। স্বর্ণকান্ডে ওমর ফারুখ হত্যার ঘটনায় এলাকায় নানা গুঞ্জন ছড়িয়েছে।
বেনাপোল সীমান্তের একাধিক সূত্র মতে জানা গেছে,মূলত ৩ কোটির অধিক মূল্যের স্বর্ণ ছিনতায়ের ঘটনা ধাপাচাপা দিতেই বহনকারী ওমর ফারুক সুমনকে বেনাপোল পোর্ট থানা হতে ২৫০ গজ দূরের একটি তৃতীয় তলা ভবনের কক্ষে আটকিয়ে রাতভর মারধরসহ অমানবিক নির্যাতন চালানো হয়। অপহরণকারীদের ইন্ধনের নেপথ্যে ছিলো চেয়ারম্যান, কাউন্সিলর,একাধিক রাজনৈতিক দলের নেতা রয়েছে বলে দাবি করেছে সূত্রটি যা প্রশাসনের সুষ্ঠ তদন্তে বেরীয়ে আসবে। প্রশাসনের একাধিক সংস্থা ইতিমধ্যে ঘটনাস্থল থেকে সিজিটিভি ফুটেজ সংগ্রহ করে ৪জন আসামী সহ ৭/৮ জন অজ্ঞাত আসামী করা হয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি