1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

বাজারে ওয়ালটনের নতুন দুই মডেলের মনিটর

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ৩৭৪ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিবেদন : উন্নতমানের আইপিএস প্যানেলযুক্ত নতুন দুই মডেলের স্লিম মনিটর বাজারে ছাড়লো ওয়ালটন। ফুল এইচডি রেজ্যুলেশনের এলইডি ব্যাকলাইট ডিসপ্লেসমৃদ্ধ মনিটর দুটির তিনদিকে রয়েছে ফ্রেমলেস ডিজাইন। বেজেল না থাকায় আকর্ষণীয় ডিজাইনের এই মনিটর দুটি সহজেই প্রযুক্তিপ্রেমীদের নজর কাড়বে। এতে ব্যবহারকারী প্রিমিয়াম ফিল পাবেন।

সিনেডি ব্র্যান্ডে বাজারে আসা ২১.৪৫ ইঞ্চি ডিসপ্লের মনিটর দুটির মডেল- ডব্লিউডি২১৫আই০৯ এবং ডব্লিউডি২১৫আই১০। দাম যথাক্রমে ১০ হাজার ৫৫০ এবং ৯ হাজার ৭৫০ টাকা। উভয় মনিটরে থাকছে ৩ বছর পর্যন্ত সার্ভিস ওয়ারেন্টি। দেশের সব ওয়ালটন শোরুমের পাশাপাশি অনলাইনের ই প্লাজা (eplaza.waltonbd.com) এবং ডিজি-টেক (waltondigitech.com) ওয়েবসাইট থেকে মনিটরদুটি কেনা যাচ্ছে।

১৯২০ বাই ১০৮০ পিক্সেল রেজ্যুলেশনের মনিটর দুটির এসপেক্ট রেশিও ১৬:৯। এতে রয়েছে ৩০০ সিডি/এম২ ব্রাইটনেস এবং ২৪৯.৩ বাই ২৪১ পিক্সেল পিচ। ১৭৮ ডিগ্রি ওয়াইড ভিউয়িং এঙ্গেল থাকায় এই মনিটর দুটিতে ক্রিটিক্যাল এঙ্গেল থেকেও ব্যবহারকারী হাই-কোয়ালিটি পিকচার পাবেন। একুরেট কালার রিপ্রোডাকশনের সুবিধার্থে এতে ১০০০:১ কনট্রাস্ট রেশিও রাখা হয়েছে। যার কালার কোয়ালিটি ৮৩% এনটিএসসি। ৭৫ হার্জ রিফ্রেশ রেটের কারণে জনপ্রিয় সব গেম খেলায় মিলবে আনন্দময় অভিজ্ঞতা।

ওয়ালটনের নতুন এই মনিটর দুটির আরেকটি উল্লেখযোগ্য সুবিধা হচ্ছে এর ভেসা মাউন্ট অপশন। ফলে শুধু ডেস্ক বা টেবিলেই নয়, প্রয়োজনে এটি যে কোনো সারফেসে স্থাপন করা যাবে। যারা নিয়মিত গেম খেলেন কিংবা অফিশিয়াল কাজে প্রেজেন্টেশন বা মিটিংয়ে ব্যবহারের প্রয়োজন হয়, তাদের জন্য এই অপশনটি বাড়তি সুবিধা হিসেবে কাজ করবে।

উল্লেখ্য, নতুন এই মনিটর দুটি ছাড়াও বর্তমানে বাজারে রয়েছে ২১.৪৫ ইঞ্চি থেকে ২৭ ইঞ্চির আরো ৫ মডেলের এলইডি ব্যাকলাইট, প্রফেশনাল এবং গেমিং মনিটর। দাম ৯ হাজার ৫৫০ টাকা থেকে ৩৮ হাজার ৭৫০ টাকার মধ্যে। এছাড়াও ওয়ালটন মনিটরের নির্দিষ্ট মডেলে চলছে ওয়ালটনের অফিশিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন ক্রয়ে বিশেষ ডিসকাউন্ট।

পাশাপাশি নানান মডেল ও ফিচারের ল্যাপটপ, ডেস্কটপ, অল-ইন-ওয়ান পিসি, অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ ট্যাব, প্রজেক্টর, ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লে, প্রিন্টার, টোনার, ইউপিএস, সিসিটিভি, অ্যাক্সেস কন্ট্রোল, কিবোর্ড, মাউস, পেন ড্রাইভ, ওয়াই-ফাই রাউটার, নেটওয়ার্ক সুইচ, ইউএসবি হাব, কার্ড রিডার, ওয়েবক্যাম, স্পিকার, ইয়ারফোন, হেডফোন, এসএসডি, এক্সটার্নাল এসএসডি, র্যাম, কুলার, পাওয়ার সাপ্লাই, পিসিবিএ, মেমোরি কার্ড, পাওয়ার ব্যাংক, স্মার্ট ওয়াচ, স্মার্ট ফিটনেস স্কেল, ডিজিটাল রাইটিং প্যাড, ইউএসবি, টাইপ সি ও এইচডিএমআই ক্যাবল, কনভার্টার, ইলেকট্রিক বাইক ইত্যাদি উৎপাদন ও বাজারজাত করছে ওয়ালটন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি