1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

বাঙালির শীতকাল মানেই পিঠা-পুলির উৎসব

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ৫১৪ বার দেখা হয়েছে

বাঙালির শীতকাল মানেই পিঠা-পুলির উৎসব

মোঃ আফতাবুল আলম
রাজশাহী জেলা প্রতিনিধি

বাঙালির শীতকাল মানেই পিঠা-পুলির উৎসব।শীতের পিঠা-পুলি বাঙালির আদি খাদ্যসংস্কৃতির অংশ, যা বাংলার চিরায়ত লোকজ খাদ্যসংস্কৃতিতে পিঠা-পায়েস একটি বিশেষ স্থান দখল করে আছে।পৌষেরহিমেল হাওয়া ছাড়া যেমন শীতকে কল্পনা করা যায় না, ঠিক তেমনি পিঠা ছাড়াও বাঙালির ঐতিহ্য ভাবা যায় না।

শীতকালে দেশজুড়ে পিঠা তৈরির ব্যস্ততা চোখে পড়ে।বিশেষ করে গ্রামাঞ্চলে প্রতিটা বাড়িতে বাড়িতে ধুম পড়ে যায় পিঠা তৈরিতে।অনেকে আবার শহর থেকে ছুঁটে আসেন গ্রামে মায়ের হাতের তৈরি পিঠা খেতে-মা যেমন মমতাময়ী তেমনি মায়ের হাতের তৈরি পিঠা গুলো ও হয় সুস্বাদু-মজাদার।
পিঠা-পুলি বাঙালির যেমন খেতে পছন্দ করেন-তেমনি চাহিদার রুচি থেকে যায় পিঠা পুলিতে।

শীতকাল মানে হল গরম গরম পিঠার আয়োজন,গরম পিঠা খেতে সবাই ভালোবাসেন।আমি ও আমার পরিবারের সদস্যদের কে সাথে নিয়ে একসাথে গরম পিঠা খেতে আমার খুব ভালো লাগে।তাছাড়া আমি শীতে যেসব পিঠা খেতে পছন্দ করি-ভাপা পিঠা,পাঠি ছাপটা,কলা পিঠা, চিতই পিঠা ইত্যাদি।তবে গ্রাম-বাংলার সেই রসাল পিঠা-পায়েস এখন হারিয়ে যাচ্ছে।আজকাল আমাদের খুব পিঠা খেতে ইচ্ছে হলে ছুটে যাই পিঠার দোকানে।কিন্তু আমরা যদি একটু কষ্ট করে ঘরে পিঠা তৈরি করি, তবে তার আনন্দ কিন্ত অনেক বেশি।
একেক পিঠার স্বাদ একেক রকম আমার কাছে চিতই পিঠা স্বাদ অন্যরকম তাই আমি সবচেয়ে বেশি ভালোবাসি চিতই পিঠা খেতে।পিঠা একেক এলাকায় একেক নামে পরিচিত! যেমন তেল পিঠাকে উত্তরবঙ্গের অনেক এলাকায় বলে পাকান পিঠা বলে থাকে।বাংলাদেশে বেশি প্রচলিত পিঠার মধ্যে রয়েছে ভাপা পিঠা, নকশি পিঠা, চিতই পিঠা, রস পিঠা, ডিম চিতই পিঠা, দোল পিঠা, পাটিসাপটা পিঠা, পাকান, আন্দসা, কাটা পিঠা, ছিটা পিঠা, মুঠি পিঠা, জামদানি পিঠা, হাঁড়ি পিঠা, চাপড়ি পিঠা, চাঁদ পাকান, সুন্দরী পাকান, সরভাজা, পুলি, পানতোয়া, মালপোয়া, মেরা পিঠা, মালাই, কুশলি, ক্ষীরকুলি, গোলাপ ফুল, লবঙ্গ লতিকা, ঝালপোয়া, সূর্যমুখী, নারকেলি, সিদ্ধপুলি, ভাজা পুলি, দুধরাজ ইত্যাদি।শীত কালে পিঠার পাশাপাশি আরো একটি মজার খাবার হলো খেজুরের গুড়ের পায়েস। শীতকালে এই মজাদার আইটেমটি মিস হয়ে গেলে মনে হয় শীতের মূল আনন্দটাই যেন অপূর্ন থেকে গেলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি