1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

বাঘা মডেল প্রেস ক্লাবের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ৩৩২ বার দেখা হয়েছে
বাঘা মডেল প্রেস ক্লাবের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
বাঘা (রাজশাহী )প্রতিনিধিঃঁ রাজশাহীর বাঘা উপজেলার স্বনামধন্য সাংবাদিক সংগঠন বাঘা মডেল প্রেস ক্লাবের পক্ষ থেকে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার  (২৬ জানুয়ারি) বেলা ১১ টায় বঙ্গবন্ধু চত্বর এলাকায় প্রেসক্লাবের  কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ করা হয়।
প্রেসক্লাবের  সভাপতি, দৈনিক আমাদের সময় বাঘা উপজেলা প্রতিনিধি শাহানুর আলম বাবু’র  সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দৈনিক মানবকণ্ঠের উপজেলা প্রতিনিধি হাবিল উদ্দিনের  সঞ্চালনায়  শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় সভাপতি শাহানুর আলম বলেন,  অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব । মানুষ মানুষের জন্য। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত, গরিব দুঃখী,সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য  প্রত্যেক স্বাবলম্বী ব্যক্তির কাজ করা উচিত।
শীতবস্ত্র বিতরণকালে আরও উপস্থিত ছিলেন, বাঘা মডেল প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক আব্দুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইলিয়াস আহমেদসহ অন‍্যান‍্য সদস‍্যবৃন্দ।
উক্ত বিতরণ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় দুই শত জন দুস্থ, অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে একটি করে কম্বল বিতরণ করা হয়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি