1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

বাঘায় জাহানারা জামানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৪০ বার দেখা হয়েছে
বাঘায় জাহানারা জামানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত
বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান হেনার সহর্ধমিণী ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের মা জাহানারা জামানের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজশাহীর বাঘায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ৬ ফেব্রুয়ারি) বাদ জোহর  বাঘা উপজেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলুর উদ্দোগে উপজেলা জামে মসজিদে এবং বাদ আসর  বাঘা পৌরসভার মেয়র আক্কাস আলীর উদ্দোগে পৌর জামে মসজিদে এ মিলাদ মাহফিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন স্ব- স্ব মসজিদের ইমাম যথাক্রমে সুলতান আলী ও মিনার হোসেন। এ সময়
উপস্থিত ছিলেন বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাজশাহী জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক  অ্যাডঃ লায়েব উদ্দিন লাভলু, বাঘা পৌর মেয়র জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আক্কাস আলী, সাবেক ছাত্রনেতা সেলিম রেজা, সানোয়ার সুরুজ, জাতীয় পার্টির নেতা মৎস্য শিকারি দুলাল হোসেন,
পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, পৌরসভায় কর্মরত সচিব, প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, মসজিদের মুসল্লি ও স্থানীয় নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দোয়া ও আলোচনা সভায় বক্তারা স্মৃতিচারণ বক্তব্যে বলেন, ১৯৭৫ সালের ৩রা নভেম্বরের পরবর্তী সময়ে জাতীয় নেতা শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সুযোগ্য সহধর্মিণী  জাহানারা জামান অত্যন্ত বলিষ্ঠভাবে অসহায় অবস্থায় দুই ছেলে ও চার মেয়েকে শিক্ষা, দীক্ষায়, জ্ঞানে ও গরিমায় যোগ্য হিসেবে গড়ে তুলে প্রতিষ্ঠিত করতে কঠোর বাস্তবতার মুখোমুখি হয়েছেন। তবুও তিনি বিচলিত হননি। তারই ফলশ্রুতিতে আজ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এবং অন্যান্য সন্তান-সন্তুতিদের যোগ্য আসনে অধিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। আমরা মরহুমার বিধেহী আত্মার মাগফেরাত কামনা করি।
বক্তারা আরও বলেন, শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের মৃত্যুর পর জাহানারা জামান সকল বিপত্তিকে মোকাবিলা করে তাঁর ছেলেমেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করেছেন। তিনি কখনও তাঁর ছেলে-মেয়েকে বাবার অনুপস্থিতি অনুভব করতে দেননি। তাঁর সন্তানদের প্রতিষ্ঠিত করতে তিনি অগ্রণী ভূমিকা পালন করে গেছেন।
আমরা মরহুমার  বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং  তাঁর পরিবারের সদস্যদের সুস্থতা ও সফলতা কামনা করি।
প্রসঙ্গত, ২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি (রোববার)  রাত সাড়ে ১২টার দিকে ঢাকার গুলশানের বাসায় জাহানারা জামান মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি