1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

বাঘায় অবৈধভাবে পুকুর খননের অপরাধে ৫০ হাজার টাকা ভ্রাম্যমান আদালতে জরিমানা

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ২৭৬ বার দেখা হয়েছে
বাঘায় অবৈধভাবে পুকুর খননের অপরাধে ৫০ হাজার টাকা ভ্রাম্যমান আদালতে জরিমানা
 বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে নাজি উদ্দিন  নামের এক ব্যক্তির পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার (১ এপ্রিল) দুপুর দুইটায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।
অর্থদন্ডপ্রাপ্ত নাজিম উদ্দিন বাঘা পৌরসভা’র   নারায়ণপুর গ্রামের লায়েবুদ্দিন এর  ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূ‌ত্রে জানা গে‌ছে, নাজিম উদ্দিন তার মাটি কাটার খননযন্ত্র (ভেকু) দিয়ে বাঘা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন হোসেনের লিজকৃত জমি  উপজেলার পাকুড়িয়া ইউপির বলরামপুর গ্রামের  হাববর হোসেনের আম বাগান কেটে জমিতে পুকুর খনন করছিলেন। এরপর মাটি ট্রাক্টরের মাধ্যমে বিভিন্ন জায়গায় বহন করছিলেন। এমন অভিযোগ পে‌য়ে উপ‌জেলা প্রশাসন থে‌কে সেখা‌নে অভিযান প‌রিচালনা ক‌রা হয়। এ সময় নাজিম উদ্দিন কে ৫০ হাজার  টাকা জরিমানা করে নগদ আদায় করা হ‌য়। এ ছাড়া এস্কেভেটর মেশিনের  দুইটি ব্যাটারি  জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার  তরিকুল ইসলাম বিষয়টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি