1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

বাংলাদেশ ব্যাংকের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার শুরু

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ৩৭১ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিবেদন : নিজস্ব সক্ষমতায় উদ্ভাবিত নিকাশ-বিইএফটিএন’র মাধ্যমে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে এখন থেকে ব্যাংকগুলোর তাৎক্ষণিক অর্থ লেনদেন হবে নিজস্ব ব্যবস্থাপনায়। ১২ নভেম্বর রোববার আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগে একটি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে বিইএফটিএন কার্যক্রম পরিচালনা হতো। এখন থেকে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব সিস্টেমে ফান্ড ট্রান্সফার শুরু হয়েছে।

এতদিন দুটি সেশনে বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) ব্যবহার করে সরকারি কর্মকর্তাদের ভেতনভাতা ও পেনশনসহ যাবতীয় সরকারি পেমেন্ট নিষ্পত্তি করা হতো। এখন নিজস্ব সক্ষমতায় উদ্ভাবিত নিকাশ-বিইএফটিএন’র মাধ্যমে কার্যক্রম দৈনিক তিনটি সেশনে সেটেলমেন্ট সম্পন্ন হবে।

এর আগে গত বুধবার (৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস্ বিভাগ (পিএসডি) এক সার্কুলারে জানায়, ১২ নভেম্বর থেকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার কার্যক্রম বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউসের (বিএসিএইচ) ইএফটি ক্লিয়ারিং ও সেটেলমেন্ট সিস্টেমের পরিবর্তে নিকাশ-বিইএফটিএন সফটওয়্যারের মাধ্যমে করা হবে। স্থানীয় মুদ্রায় লেনদেন তিনটি সেশনে পরিচালিত হবে বলেও জানায় কেন্দ্রীয় ব্যাংক। সেশন-১ পরিচালিত হবে রাত ১২টা থেকে সকাল ১১ টা ৫৯ মিনিট ৫৯ সেকেন্ড পর্যন্ত। সেশন-২ পরিচালিত হবে দুপুর ১২ টা থেকে দুপুর ২ টা ৫৯ মিনিট ৫৯ সেকেন্ড পর্যন্ত। আর সেশন-৩ বিকাল ৩ টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট ৫৯ সেকেন্ড পর্যন্ত পরিচালিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি