
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নব নির্বাচিত সভাপতি মনোয়ার হোসেন ডিপজল কে বাংলাদেশ চলচ্চিত্র উৎপাদন ব্যবস্থাপক সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
বিনোদন রিপোর্টারঃ মহিউদ্দিন ইরাক
১৯ এপ্রিল ২০২৪ বঙ্গাব্দ, শুক্রবার অনুষ্ঠিতব্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে বাংলাদেশ চলচ্চিত্রের দানবীর সন্তান,চলচিত্রের গর্ব মনোয়ার হোসেন ডিপজল বিজয় লাভ করেছেন।
বি,এফ,ডিসি তে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
চলচ্চিত্রের সুসময় এবং দুঃসময়ে সবার পাশে দাঁড়িয়েছিলেন মনোয়ার হোসেন ডিপজল তাই তাকে বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের কর্তাব্যক্তিরা দানবীর সন্তান হিসেবে ভূষিত করেছেন।
আর ও জানা যায় চলচ্চিত্র পরিবার তথা ফ্লিম ইন্ডাস্ট্রির সকল সংগঠনের নেতা কর্মী সহ চলচ্চিতে এমন খুব কম লোকই আছে যারা কিনা এই ব্যক্তিটির কাছ থেকে সাহায্য, সুবিধা পান নাই।
গতকাল শিল্পী সমিতির নির্বাচনে বিজয় লাভ করায় প্রাণঢালা অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র উৎপাদন ব্যবস্থাপক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক,সিনিয়র নেতা কর্মী সহ সংশ্লিষ্টরা।
নতুন রূপে ভিন্ন আঙ্গিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি তার হাত ধরে বহুদূর এগিয়ে যাবে এবং ভূয়সী প্রশংসা অর্জন করবে এমনটাই প্রত্যাশা করেছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের সংশ্লিষ্টরা।