1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

বাংলাদেশের নির্বাচন নিয়ে অন্য দেশের হস্তক্ষেপ উচিত নয়

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ৩৯০ বার দেখা হয়েছে

ঢাকার ক্রাইম প্রতিবেদন

বাংলাদেশের জনগণ তাদের নির্বাচন বিষয়ে সিদ্ধান্ত নেবে, এক্ষেত্রে অন্য দেশের হস্তক্ষেপ করা উচিত নয় বলে মন্তব্য করেছেন প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিড়ী।

রোববার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘নির্বাচন এবং গণতন্ত্র : দক্ষিণ এশিয়ার দৃষ্টিকোণ’ শীর্ষক আইডিডিবি আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

গৌতম লাহিড়ী বলেন, ভারতের নির্বাচনে পরাজিত প্রার্থীরা অসন্তুষ্ট হন, কিন্তু কেউ নির্বাচন বয়কট করে না। সেখানে এমন কোনো প্রধানমন্ত্রী নেই, যিনি নির্বাচনে পরাজিত হননি। সেখানে নির্বাচন কমিশন নির্বাচনকালীন সরকারের রুটিন দায়িত্ব পালন করে থাকে।  সেখানে নির্বাচনকালীন সরকার কিংবা সেনাসমর্থিত সরকারের কোনো প্রয়োজন হয় না। ভারতের পার্শ্ববর্তী দেশ পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু থাকলেও সেখানে প্রশ্নাতীত নির্বাচন ব্যবস্থা নিশ্চিত হয়নি। বাংলাদেশের জনগণ তাদের নির্বাচনি বিষয়ে সিদ্ধান্ত নেবে। এক্ষেত্রে কোনো দেশের হস্তক্ষেপ করা উচিত নয়।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান বলেন, বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমারে ১৯৬২ সাল থেকে সামরিক শাসন চলছে। সেখানে
কোনো ধরনের গণতান্ত্রিক সরকার ব্যবস্থা না থাকলেও ওই দেশে বিশ্বের পরাশক্তিরা মিলিয়ন-বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। অথচ ওইসব দেশের গণতন্ত্রের বিষয়ে তাদের কোনো বক্তব্য নেই। বাংলাদেশে জেনারেল জিয়াউর রহমান নির্বাচনি ব্যবস্থা ধ্বংস করে হ্যাঁ-না ভোটের মাধ্যমে ক্ষমতা দখল করেছে। অথচ ওই সময় ভোটকেন্দ্রে না ভোটের বাক্স সরবরাহ করা হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্তের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য দেন- একাত্তর টিভির সিইও মোজাম্মেল বাবু, ডিবিসি টেলিভিশনের প্রধান সম্পাদক এম মঞ্জুরুল ইসলাম, ভারতীয় দৈনিক জাগরণের কূটনৈতিক বিষয়ক প্রতিবেদক জে প্রকাশ রঞ্জন, টাইমস নাও টিভির কনসাল্টিং সম্পাদক সৃঞ্জয় চৌধুরী ও ভারতীয় সাংবাদিক নন্দিতা রয় প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি