1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

বরিশালে বিস্কুটবাহী কাভার্ডভ্যানে আগুন

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ৩৭০ বার দেখা হয়েছে

বরিশাল সংবাদদাতা : বরিশালের গৌরনদীতে একটি বিস্কুট বোঝাই কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৮ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে উপজেলার বাটাজোর এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে।

কাভার্ডভ্যান চালক সিরাজুল ইসলাম বলেন, বরিশাল বিসিক থেকে বিস্কুট নিয়ে মৌলভীবাজার যাচ্ছিলাম। বাটাজোর এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা গাড়ির সামনে এসে দাঁড়ায় এবং সড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এসময় তারা হাতে থাকা পেট্রোল দিয়ে গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে, বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফা অবরোধের দ্বিতীয় দিনে তেমন কোনো প্রভাব দেখা যায়নি বরিশালে। জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। সকাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লা রুটের সব বাস চলাচল করছে। স্বাভাবিক আছে লঞ্চ চলাচলও। সড়কে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার সাইফুল ইসলাম (বার) বলেন, কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি কিংবা শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা করা হলে তাদের আইনের আওতায় আনা হবে। নগরবাসীর নিরাপত্তায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি