1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

বছরজুড়েই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন দুই বাংলায় সমান সমাদৃত বাংলাদেশি অভিনেত্রী জয়া

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ৪৮১ বার দেখা হয়েছে

বছরজুড়েই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন দুই বাংলায় সমান সমাদৃত বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান। তবে এপার বাংলার চেয়ে এবারও ওপার বাংলায় বেশি আলো ছড়িয়েছেন পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই তারকা। এ বছর সিনেমার পাশাপাশি ভারতে ওটিটি প্ল্যাটফর্মে অসামান্য উত্থান হয়েছে তার। পশ্চিমা বিশ্বের মতো ওটিটি এখন ভারতের বিনোদনে অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।

২০২৩ সালে মুক্তি পাওয়া ওয়েব কনটেন্টগুলো বিবেচনা করে সেরা পারফরম্যান্সের একটি তালিকা প্রস্তুত করেছে ভারতের প্রভাবশালী গণমাধ্যম হিন্দুস্তান টাইমস। সেখানে গৌরবের সঙ্গে জায়গা করে নিলেন বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান। যার হিন্দি অভিষেক হয় ৮ ডিসেম্বর, ‘কড়ক সিং’ সিনেমার মাধ্যমে। এটি মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে। অনিরুদ্ধ রায় চৌধুরী নির্মিত ছবিটিতে জয়া আহসানের বিপরীতে আছেন বলিউডের দাপুটে অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি। মুক্তির পর ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেলেও জয়া আহসান নিজের জায়গায় বাজিমাত করেছেন। বিভিন্ন রিভিউ ঘেঁটে সেটা স্পষ্ট জানা গেছে।

শনিবার হিন্দুস্তান টাইমসে প্রকাশিত হয় ‘আউটস্ট্যান্ডিং অন ওটিটি : ব্রেকআউট পারফরম্যান্স’ শিরোনামের একটি প্রতিবেদন। সেখানেই প্রথম এবং বড় ছবিটি রাখা হয়েছে জয়া আহসানের। সঙ্গে অভিনেত্রীর মন্তব্য, ‘এটা পরিচ্ছন্ন এবং বিভিন্ন ধাপের একটি চরিত্র, আমার স্বাচ্ছন্দ্যের বাইরের বলতে পারেন। যদি এটা দর্শকের ভালো লাগে, তাহলে আমার জন্য অবশ্যই অনেক বড় ব্যাপার। কেউ কেউ বলেছেন, আমার পর্দায় উপস্থিতি আরেকটু বেশি হতে পারতো; তবে আমার মনে হয় চরিত্রটা বেশ শক্তিশালী। আমি এখন এরকমই নতুন কিছুর খোঁজে আছি।’

এই তালিকায় আরও জায়গা পেয়েছেন ‘আম্রুতা সুভাষ (লাস্ট স্টোরিজ ২), চিন্তন আর (রাচ ক্লাস), সুভিন্দর পাল (ভিকি কোহরা), রাজশ্রী দেশপাণ্ডে (ট্রায়াল বাই ফায়ার), সুকান্ত গোয়েল (কালা পানি), ভুবন আরোরা (ফারজি), সিদ্ধান্ত গুপ্তা (জুবিলি) ও গগব দেব রায়ার (স্ক্যাম ২০০৩)।

উল্লেখ্য, ‘কড়ক সিং’ একটি থ্রিলার ছবি। এতে পঙ্কজ-জয়ার সঙ্গে আরও আছেন সানজানা সাঙ্ঘি, পার্বতী থিরুবতুর মতো তারকা।

আইএমডিবি-তে ছবিটির রেটিং ১০-এর মধ্যে ৭ দশমিক ২। এ বছর নেটফ্লিক্স দিয়ে বলিউডে অভিষেক হয়েছে বাংলাদেশের আরেক অভিনেত্রী আজমেরী হক বাঁধনের। বিশাল ভরদ্বাজের নির্মাণে তিনি কাজ করেছেন ‘খুফিয়া’ ছবিতে। এতে তার অভিনয় দারুণ প্রশংসা পায়। সেই সুবাদে সম্প্রতি সিনেমা বিষয়ক প্ল্যাটফর্ম ‘ফিল্ম কম্প্যানিয়ন’র তৈরি করা ‘কুলেস্ট হিরোইনস অব দ্য ইয়ার’ তালিকায় জায়গা করে নিয়েছেন বাঁধন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি