1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

প্রতিদিন শ্যালো মেশিন দিয়ে অবৈধ ভাবে উত্তোলন করা হচ্ছে শত শত ট্রাক বালু

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৪৪০ বার দেখা হয়েছে

বগুড়া জেলার কাহালু উপজেলার কালাই ইউনিয়নের মাঝে দিয়ে প্রবাহিত নাগর নদী। আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর নাগর নদীকে নিয়ে কবিতা লিখে ছিলেন “আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাটু জল থাকে” কিন্তু বতর্মানে নদী যে অবস্থা দেখতে মনে হয় এ যেন সাগর। কতিপয় মাটি বালু ও ভূমি দস্যু সাইফুল ইসলাম হাসুর কারনে। নাগর নদীর কয়েকটি পয়েন্ট থেকে প্রতিদিন শ্যালো মেশিন দিয়ে অবৈধ ভাবে উত্তোলন করা হচ্ছে শত শত ট্রাক বালু ও স্কেভেটর (ভেকু) মেশিন দিয়ে নদীর পাড় কেটে ট্রাক দিয়ে মাটি নিয়ে যাচ্ছে বিভিন্ন ইট ভাটায়। ফলে নদীর আশে পাশের গ্রামের বাড়ীঘর ও আবাদি জমির ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভ্যবনা রয়েছে। বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়নের কালাই ঘোনপাড়া, কালাই শিবতলা হাটের পার্শে শ্বশান ঘাট থেকে প্রতিদিন ভূমি দস্যু হাসু শত শত ট্রাক মাটি ও বালু বিভিন্ন ইট ভাটাসহ বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছে। নাগর নদীর আশে পাশের গ্রাম গুলো দিনদিন ঝুঁকির মধ্যে পড়ছে। আবার কিছু কিছু মাটির ঘর বাড়িতে ফটল ধরেছে। নদীর আশে পাশের আবাদী জমি বিলীন হয়ে যাচ্ছে। নদীর তীরবর্তী অনেক বাড়ীঘর হুমকির মূখে পড়ছে। শিবতলা হাটের পার্শে নাগর নদীর উপরে কালাই ঘোনপাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয় ও উচ্চ মাধ্যমিক বিদ‍্যালয় হুমকির মুখে পড়েছে। মাঝে মধ্যে প্রশাসন দু-একটি ভ্রাম্যমান অভিযান পরিচালনা করলেও মূল পয়েন্টের বালু ও ভূমি দুস‍্য হাসু থাকছে ধরা ছোঁয়ার বাইরে। বালু ও ভূমি দুস্য হাসু প্রভাবশালী হওয়ায় এলাকার জনসাধারণ প্রতিবাদ করেও কোন সমস্যা সমাধান করতে পারছে না তারা। বরং উল্টো ভূমি দুস্য হাসু তাদেরকে বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছে। অত্র এলাকার জনসাধারণ উর্দ্ধতন কর্তৃপক্ষকে মাটি বালু ও ভূমি দস‍্য সাইফুল ইসলাম হাসুর নামে একাধিক বার অভিযোগ করেছে গ্রামবাসি ও স্কুল কমিটি কিন্তু কোন লাভ হয়নি। এলাকাবাসী স্কুল কমিটি ও স্কুলের ছাত্র ছাত্রীরা উর্দ্ধতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করেন এবং একবার এসে দেখে যেতে নাগর নদীকে হাসু কি ভাবে সাগর বানিয়েছে। এ ব্যাপারে কাহালু উপজেলা নির্বাহী অফিসার এর সাথে কথা বলা হলে তিনি জানান মাঝে মধ্যে অভিযান পরিচালনা করা হয়। এলাকাবাসী স্কুল কমিটি ও স্কুলের ছাত্র ছাত্রীদের দাবী মাটি বালু ও ভূমিদস‍্য সাইফুল ইসলাম হাসু ও লিটন সরকারের হাত থেকে নাগর নদীকে রক্ষা করেন বগুড়া জেলা প্রশাসক

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি