
প্রতারণা মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত জয়যাত্রা টিভির চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীরের জামিন মঞ্জুর করেছেন আদালত।
বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।
এর আগে গত ২ নভেম্বর হেলেনা জাহাঙ্গীর আত্মসমর্পণের পর ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তার আইনজীবী ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে আপিলের শর্তে জামিনের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শুনানির জন্য এদিন ধার্য করেন।